1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

খুলনায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ৭ দফা দাবিতে স্মারকলিপি প্রদান

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ১০৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদের খুলনা জেলা শাখা বুধবার জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার নিকট ৭ দফা দাবি সংবলিত স্মারকলিপি প্রদান করেছে।

স্মারকলিপিতে দাবি করা হয়েছে, বিদ্যমান প্রজ্ঞাপনের আলোকে উপ-সহকারী প্রকৌশলী ও সমমানের পদ চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সংরক্ষণ, পদোন্নতি হার ৫০ শতাংশে উন্নীত করা, শিক্ষাক্রম ইংরেজি ভার্সনে আধুনিকায়ন, শিক্ষক নিয়োগ অনুপাত ১:১২, ফিল্ড ও ডেস্ক ইঞ্জিনিয়ারিং পৃথকীকরণ, বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রকৌশল ক্যাডার ছাড়া অন্য ক্যাডারে প্রবেশ নিষিদ্ধ করা, আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড অনুযায়ী প্রকৌশল সংস্থার জনবল কাঠামো ১:৫ অনুপাতে প্রণয়ন এবং ক্রেডিট ট্রান্সফারের মাধ্যমে উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টির ব্যবস্থা করা। সংগঠনের নেতারা বলেন, এই ৭ দফা বাস্তবায়িত হলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে এবং শিক্ষা ও কর্মক্ষেত্রে গুণগত উন্নয়ন ঘটবে।

উপস্থিত ছিলেন DEAB আইন বিষয়ক সম্পাদক প্রকৌশলী এস কে মাহমুদ আলম, IEDB ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সেলিমুল আজাদ, খুলনা জেলা TDEB সাধারণ সম্পাদক জামিল হায়দার, জেলা DEAB সভাপতি মাসুম মাহমুদ, জেলা DEAB সাধারণ সম্পাদক শাহিন উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park