1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নড়াইলের গর্ব অধ্যক্ষ এস এম আবু সাঈদ-এর স্মরণে

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ১৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নড়াইলের গর্ব, মুক্তিযোদ্ধা এবং সত্যান্বেষী নেতা অধ্যক্ষ এস এম আবু সাঈদ-এর আজ মৃত্যুবার্ষিকী। তিনি ছিলেন নিঃঅহংকার, মহাপ্রাণ ও সদালপি একজন মানুষ, যিনি রাজনীতি, শিক্ষা ও সমাজসেবার মঞ্চে নিজের অবদান দিয়ে সবার হৃদয়ে অমলিন ছাপ রেখে গেছেন। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি।

অধ্যক্ষ এস এম আবু সাঈদ ১৯৪৭ সালে নড়াইল জেলার কালিয়া উপজেলার বাবরা গ্রামে জন্মগ্রহণ করেন। পিতার নাম এস এম আব্দুল মালেক এবং মাতার নাম জহুরন্নেছা। ১৯৬২ সালে মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করার পর তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ভর্তি হন। বিশ্ববিদ্যালয় জীবনে তিনি সৈয়দ আমীর আলী হল শাখা ছাত্রলীগের প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং তখন থেকেই নেতৃত্বের বৈশিষ্ট্য প্রকাশ পায়।

মুক্তিযুদ্ধের শুরুতে অধ্যক্ষ এস এম আবু সাঈদ কালিয়ায় নেতৃত্ব দিয়ে পাকিস্তানি পতাকা পুড়িয়ে দেশের স্বাধীনতার পক্ষে অটল অবস্থান গ্রহণ করেন। ১৯৭২ সালের ১ জানুয়ারি তিনি কালিয়া পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন এবং ১ জুলাই ১৯৭২ থেকে শহীদ আব্দুস সালাম মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। ১৯৮২ সালে তিনি দৌলতপুর দিবা-নৈশ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ পদে যোগদান করেন।

অধ্যক্ষ এস এম আবু সাঈদ কালিয়া উপজেলা পরিষদের প্রথম নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন (২৫ মে ১৯৮৫ থেকে ২৪ জুলাই ১৯৮৬)। তিনি বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য হিসেবে ১৯৮৬ ও ১৯৮৮ সালে দু’বার দায়িত্ব পালন করেন। এরপর ১২ অক্টোবর ১৯৮৮ থেকে ৮ ডিসেম্বর ১৯৯০ পর্যন্ত নড়াইল জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। রাজনীতির মঞ্চে তিনি ছিলেন সুবক্তা ও সুনামের অধিকারী। সততা, যোগ্যতা এবং মেধার সমন্বয়ে তিনি নড়াইলের মানুষ এবং দেশের জন্য এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন।

নড়াইলের এই কীর্তিমান ব্যক্তিত্ব ২০১৭ সালের ২৯ আগস্ট নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মহান আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তাঁর অবদান, সততা ও দেশপ্রেমের চেতনা চিরস্মরণীয় করে রাখুন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park