1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

খুলনায় ট্রলি-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক 

খুলনার তেরখাদা উপজেলায় বালুবাহী ট্রলি ও বেকারিপণ্য বহনকারী একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে মফিজ মোল্লা (৩২) নামে এক চালক নিহত হয়েছেন। তিনি গোপালগঞ্জ জেলার হরিদাশপুর গ্রামের বাসিন্দা।

শনিবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে তেরখাদা-কালিয়া সড়কের রামমাঝি এলাকায় রাজুর চায়ের দোকানের কাছে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, কালিয়াগামী বেকারিপণ্য বোঝাই ইজিবাইক ও বিপরীতমুখী একটি বালুবাহী ট্রলি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ইজিবাইকের চালক মফিজ মোল্লা গুরুতর আহত হন এবং ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়। ট্রলির চালকও সামান্য আহত হয়েছেন।

আহত মফিজ মোল্লাকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। দুপুর ১১টা ৪৫ মিনিটে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, দুর্ঘটনার পর ট্রলি ও ইজিবাইক ঘটনাস্থলে রাখা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বলেন, এ ধরনের দুর্ঘটনা রোধে দ্রুত সড়ক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা জরুরি।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park