1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থান : খুলনায় গণমাধ্যম ও আগামীর বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৯৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক 

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে খুলনা প্রেসক্লাবের আয়োজনে ‘জুলাই গণঅভ্যুত্থান : গণমাধ্যম ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা শনিবার (৩০ আগস্ট) দুপুরে প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক।

বাংলাদেশ জামায়াতে ইসলামির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, “জুলাই গণঅভ্যুত্থান কেবল ছাত্র আন্দোলন ছিল না, এটি গণমাধ্যমের নিরবচ্ছিন্ন প্রচার ও জনগণের সক্রিয় সমর্থনের কারণে গণঅভ্যুত্থানে রূপ নেয়। আমাদের অবশ্যই এই আন্দোলনের আদর্শ ধারণ করতে হবে এবং গণমাধ্যমকে স্বাধীন ও দায়িত্বশীল রাখতে হবে। সত্যের সঙ্গে সম্পৃক্ত থাকলে জনগণ যে কোনো অন্যায় ও অবিচারের বিরুদ্ধে একত্রিত হতে পারে।”

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুর বারী হেলাল বলেন, “আগামীর বাংলাদেশ গড়ার পথে গণমাধ্যমকে নিরপেক্ষ ও স্বাধীনভাবে কাজের সুযোগ দিতে হবে। জুলাই গণঅভ্যুত্থান আমাদের শিক্ষা দেয় যে সত্যের প্রচারই মানুষকে আন্দোলনে উদ্বুদ্ধ করে। গণমাধ্যমকে গুজব, বিভ্রান্তি ও রাজনৈতিক চাপ থেকে দূরে রাখতে হবে। যারা একসময় স্বৈরশাসনের পক্ষে অবস্থান নিয়েছিল, তাদের প্রতি সাংবাদিক সমাজকে সতর্ক থাকতে হবে।”

মহানগর জামায়াতে ইসলামির সেক্রেটারি অধ্যাপক মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, “জুলাই গণঅভ্যুত্থান আমাদের দেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ন মুহূর্ত। এটি প্রমাণ করে যে গণমাধ্যম এবং জনসচেতনতা একত্রিত হলে অন্যায় ও অবিচারের বিরুদ্ধে জনগণ শক্ত অবস্থান নিতে পারে। আমাদের অবশ্যই এই অর্জন রক্ষা করতে হবে এবং ভবিষ্যতের জন্য সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন নিশ্চিত করতে হবে।” অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলওয়াত এবং শেষে তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park