1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নড়াইলে শিক্ষা প্রতিষ্ঠান থেকে চুরি হওয়া ১০টি ল্যাপটপ উদ্ধার আন্তঃজেলা চোরচক্রের দুই সদস্য গ্রেফতার

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ১৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি:

নড়াইলের শিমুলিয়া কলেজ থেকে চুরি হওয়া ১০টি ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ। আন্তঃজেলা চোরচক্রের সঙ্গে জড়িত সন্দেহে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ৩ আগস্ট শিমুলিয়া কলেজের আইসিটি ল্যাব থেকে সরকারি বরাদ্দকৃত ওয়ালটন কোম্পানির ১১টি ল্যাপটপ এবং একজন শিক্ষকের ব্যক্তিগত একটি কমপ্যাক ল্যাপটপসহ মোট ১২টি ল্যাপটপ চুরি হয়। কলেজ কর্তৃপক্ষ এ ঘটনায় সদর থানায় মামলা করে। তদন্তে নেমে পুলিশ একাধিক সোর্স ব্যবহার করে আসামীদের শনাক্ত করে অভিযান শুরু করে।

২৭ আগস্ট আগদিয়া বাজার এলাকা থেকে মোঃ উজ্জল শেখকে আটক করা হয়। তার বাড়ি থেকে একটি ওয়ালটন ল্যাপটপ উদ্ধার হয়। তার দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ পরদিন রাতে আইনের সাথে সংঘাতে জড়িত এক কিশোর মোঃ বায়েজিত শেখকে আটক করে এবং তার সহযোগিতায় উজ্জল শেখের রান্নাঘর থেকে আরেকটি ল্যাপটপ উদ্ধার করে।

পরবর্তীতে আসামিদের স্বীকারোক্তির ভিত্তিতে যশোর জেলার অভয়নগরের দুর্গাপুর গ্রামে উজ্জল শেখের স্ত্রীর ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকে ৭টি ওয়ালটন ল্যাপটপ এবং একটি কমপ্যাক ল্যাপটপ উদ্ধার করা হয়। মোট ১০টি ল্যাপটপের আনুমানিক মূল্য প্রায় আট লাখ টাকা।

অন্যদিকে, চুরি হওয়া আরও দুইটি ল্যাপটপ পলাতক আসামী মোঃ রকি ও মোঃ লিটন লিটান মোল্যার কাছে আছে বলে পুলিশকে জানিয়েছে ধৃত আসামিরা। তদন্তে জানা গেছে, পলাতক আসামিরা চুরির কয়েকদিন আগে কলেজে ওয়াই-ফাই লাইনের কাজ করার সময় ব্যবহৃত মই দিয়ে ল্যাবে প্রবেশ করে চুরি সংঘটিত করে। এ ব্যাপারে নড়াইলের পুলিশ সুপার কাজী এহসানুল কবীর বলেন, জেলা পুলিশের একাধিক টিম বাকি আসামীদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে। ইতোমধ্যে গ্রেফতারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park