1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

দাকোপে কারিতাসের DIDRM CALL প্রকল্পের উদ্বোধনী সভা অনুষ্ঠিত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

দাকোপ (খুলনা) প্রতিনিধি:

দাকোপ উপজেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশ এর উদ্যোগে DIDRM CALL Programme-এর জন্য সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টায় উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি দাকোপ উপজেলা পরিষদের মুক্তি যোদ্ধা কমপ্লেক্স হলরুমে আয়োজন করা হয়। প্রকল্পটি SDC এবং CBM Global দ্বারা অর্থায়ন করা হয়েছে এবং কারিতাস বাংলাদেশ খুলনা অঞ্চল ও ডিজএ্যাবল্ড চাইল্ড ফাউন্ডেশন দ্বারা বাস্তবায়িত হচ্ছে।

উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন কারিতাস বাংলাদেশ খুলনা অঞ্চলের প্রোগ্রাম অফিসার সুমন কুমার মালাকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ জুবায়ের জাহাঙ্গীর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রজিত রায়, সিনিয়র মৎস্য অফিসার প্রদীপ কুমার দাম, সহকারী শিক্ষাকর্মকর্তা মৃন্ময় রায়, এবং দাকোপ প্রেসক্লাবের সাবেক সভাপতি শচীন্দ্র নাথ মন্ডল। পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তি ও বিভিন্ন সরকারি স্টেকহোল্ডাররা সভায় উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন। উল্লেখ করা হয়, প্রকল্পের মূল উদ্দেশ্য হলো বাংলাদেশের জলবায়ু জনিত দুর্যোগ ঝুঁকির সঙ্গে খাপ খাইয়ে প্রতিবন্ধী ব্যক্তি সহ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহনশীলতা বৃদ্ধি করা এবং খুলনা জেলার দাকোপ ও কয়রা উপজেলায় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও সক্ষমতা বৃদ্ধি করা।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park