1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নতুনতারা সমাজকল্যাণ ও সাহিত্য সংস্থা’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শহিদুল্লাহ আল আজাদ. স্টাফ রিপোর্টারঃ

” সবুজে সাজাই আমার বাংলা ” শ্লোগানে নতুনতারা সমাজকল্যাণ ও সাহিত্য সংস্থা আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠান ১ সেপ্টেম্বর, সোমবার, বিকাল ৪ টা, সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ, খালিশপুর এর পাশে অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সালাম শিমুল শুভ উদ্বোধন ঘোষণা করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর সন্দীপক মল্লিক। প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় জাতীয় উপদেষ্টা কবি ও সাংবাদিক শেখ আবু আসলাম বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় উপদেষ্টা নাগরিক নেতা ডাঃ সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু ও কেন্দ্রীয় আন্তর্জাতিক উপদেষ্টা সমাজসেবক আলহাজ্ব হোসাইন মোঃ ইউছা ওয়ায়েজ আররাফী নাজু । সভাপতিত্ব করেন বৃক্ষরোপণ কর্মসূচির আহবায়ক শাখাওয়াৎ হোসেন স্বপন। পুরো অনুষ্ঠানের পরিচালনা করেন নতুনতারা প্রতিষ্ঠাতা মহাপরিচালক সাইফুর মিনা। 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কো চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য শ্রীগৌরদাস বিশ্বাস, সরদার আব্দুল আজিজ, অনিন্দ্য আনিস, সেবাব্রত সিংহ, আল মামুন বাদল, এস এম নাজমুল হাসান, মোঃ আকরাম হোসেন মল্লিক, শহিদুল্লাহ আল আজাদ প্রমূখ। এ বছর বৃক্ষপ্রেমী সম্মাননা প্রদান করা হয় প্রফেসর ডক্টর সন্দীপক মল্লিক, শ্রীগৌরদাস বিশ্বাস, সরদার আব্দুল আজিজ ও সেবাব্রত সিংহকে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park