
আল-হুদা মালী, শ্যামনগর প্রতিনিধি:
সাতক্ষীরার সুন্দরবনের অভয়ারণ্য এলাকায় অবৈধভাবে প্রবেশ করে মাছ শিকার করার সময় ৮ জেলেকে আটক করেছে বন বিভাগ।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ফজলুল হক জানান, সোমবার রাতে নটাবেকী অভয়ারণ্য এলাকা থেকে আটক করা বনজীবীরা সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পূর্ব কৈখালী এলাকার বাসিন্দা। তাদের কাছ থেকে বিভিন্ন প্রজাতির মোট ৩০ কেজি মাছ জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, দীর্ঘ তিন মাসের বিরতির পর ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। তবে আটক জেলেরা দু’দিন আগেই নিষিদ্ধ ঘোষিত নটাবেকী অভয়ারণ্য এলাকায় প্রবেশ করে মাছ শিকার করেছিলেন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) তাদের আদালতে পাঠানো হয়েছে।