1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নড়াগাতি বাবার বাড়িতে বেড়াতে এসে নিখোঁজ গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার, কালিয়ায় চাঞ্চল্য

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক 

নড়াইলের নড়াগাতি বাবার বাড়িতে বেড়াতে এসে নিখোঁজ হওয়া মুন্নি খানম (২০) নামে এক গৃহবধূর অর্ধগলিত মরদেহ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে উদ্ধার করেছে পুলিশ। মরদেহ উপজেলা বাঐসোনা ইউনিয়নের দক্ষিণ নলামারা প্রাথমিক বিদ্যালয়ের পেছনের কচুরিপানা ভরা ডোবায় পাওয়া যায়। পরে পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করেন।

মুন্নি খানম দক্ষিণ নলামারা গ্রামের সৌদি প্রবাসী শিমুল মিনার মেয়ে এবং খুলনার তেরখাদা উপজেলার কুশলা গ্রামের হৃদয় ইসলামের স্ত্রী। প্রায় এক বছর আগে তার সঙ্গে হৃদয় ইসলামের বিয়ে হয়।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, শুক্রবার (২৯ আগস্ট) মুন্নি বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে খুঁজে পাননি। মঙ্গলবার সকালে মুন্নির মা নড়াগাতী থানায় একটি অভিযোগ দায়ের করেন।

স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরের আগে দক্ষিণ নলামারা প্রাথমিক বিদ্যালয়ের আশপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে খোঁজাখুঁজি শুরু হয়। পরে ডোবায় মুন্নির অর্ধগলিত মরদেহ দেখতে পান। মরদেহে কপালে ধারালো অস্ত্রের আঘাত এবং গলায় ওড়না পেঁচানোর চিহ্ন ছিল।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশিকুর রহমান বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তদন্ত সাপেক্ষে জড়িতদের আইনের আওতায় আনা হবে।” পরিবার ও স্থানীয়রা নিহতের অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park