1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন- সিটি মেয়র 

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ২৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) লেভেল কো-অর্ডিনেশন কমিটির (সিএলসিসি) সভা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেকের সভাপতিত্বে নগর ভবনে ১৪ মার্চ দুপুরে অনুষ্ঠিত হয়েছে।

মেয়র বলেন, যেকোনো মূল্যে নির্মাণকাজের গুণগতমান সঠিক রাখতে হবে। পাশা পাশি পবিত্র রমজান মাসে নগরবাসীর সুবিধার্থে ভ্রাম্যমাণ আদালত চালু রাখা ও নগরবাসীর চলাচলের জন্য ফুটপাত উন্মুক্ত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান সিটি মেয়র।

নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে সিটি লেভেল কো-অর্ডিনেশন কমিটির সভায় সভাপতির বক্তব্যে তালুকদার আব্দুল খালেক এ কথা বলেন।

বিশ্ব ব্যাংকের সাহায্যপুষ্ট স্থানীয় সরকার কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রকল্পের আওতায় স্ক্রিম গ্রহণের লক্ষ্যে সভাটি আহ্বান করা হয়।

সভায় কোভিড-১৯ প্রকল্পের আওতায় ৩৬ কোটি ৪১ লাখ টাকা ব্যয়ে নগরীর ৩১টি ওয়ার্ডের সড়ক ও ড্রেনসহ সর্বমোট ১৬টি প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়।

কেসিসির মেয়র প্যানেলের সদস্য অ্যাডভোকেট মেমরী সুফিয়া রহমান শুনু, প্রধান রাজস্ব কর্মকর্তা সানজিদা বেগম, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বপন কুমার হালদার, চিফ প্ল্যানিং অফিসার আবির উল জব্বার, বাজেট কাম অ্যাকাউন্টস অফিসার মো. মনিরুজ্জামান, আইন উপদেষ্টা অ্যাডভোকেট মো. আইয়ুব আলী শেখ, জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. মুনতাসির হাসান খান, ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক মুহাম্মদ আশরাফ আলী, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার অধ্যাপক মো. আলমগীর কবির, বেসরকারি সংস্থা রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ, বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যুরো প্রধান এস এম জাহিদ হোসেন, সিনিয়র সাংবাদিক শেখ আবু হাসান, মো. সাহেব আলী, মো. মুন্সী মাহবুব আলম সোহাগ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বীরেন্দ্রনাথ ঘোষ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি হুমায়ুন কবির ববি, মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হালিমা ইসলাম, মহানগর আওয়ামী লীগের সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক কামরুল ইসলাম বাবলুসহ কমিটির অন্যান্য সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।

কেসিসি মেয়র নির্ধারিত সময়ের মধ্যে সব প্রকল্পের কাজ সম্পন্ন করার জন্য ঠিকাদার ও কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।

পরে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত অংশীজনের অংশগ্রহণে অনুষ্ঠিত সবায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park