1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

দিঘলিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

এস.এম. শামীম, দিঘলিয়া (খুলনা)

খুলনার দিঘলিয়া উপজেলার নন্দন প্রতাপ মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি–২০২৫ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন দিঘলিয়া থানার ওসি এইচ. এম. শাহীন। সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি গাজী জাকির হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. আরিফুল ইসলাম বলেন, “শিক্ষা জীবনের এই অর্জনকে কাজে লাগিয়ে আগামী দিনে যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। সুশিক্ষা অর্জনের মধ্য দিয়েই সমাজ ও দেশের উন্নয়নে অবদান রাখা সম্ভব।”

ওসি এইচ. এম. শাহীন শিক্ষার্থীদের সততা, শৃঙ্খলা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে এগিয়ে যেতে উৎসাহ দেন। সভাপতি গাজী জাকির হোসেন বিদ্যালয়ের উন্নয়নে প্রশাসন ও অভিভাবকদের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের করতালিতে সংবর্ধিত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও ফুল তুলে দেওয়া হয়।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park