1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার বড়দিয়া বাজারে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ইউএনওর, ১৬ ব্যবসায়ীকে সহায়তা ও জিওব্যাগ ফেলার নির্দেশ

ডুমুরিয়ায় আগাম শীতকালীন সবজি শিম চাষে লাভবান কৃষক

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া, খুলনা:

চলতি মৌসুমে অধিক লাভের আশায় আগাম জাতের শিম চাষ করেছেন খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার খর্নিয়া ইউনিয়নের টিপনা গ্রামের মোঃ হাবিবুর রহমানসহ অনেক কৃষক। আবহাওয়া ভালো ও জমি চাষের উপযোগী হওয়ায় শিমের বাম্পার ফলন হয়েছে। বাজারে দাম ভালো থাকায় শিম চাষ করে তারা উল্লেখযোগ্য লাভ করেছেন।

শিম চাষী হাবিবুর রহমান এবারে প্রায় ৩০-৩৫ শতাংশ জমিতে উচ্চফলনশীল জাতের শিম চাষ করেছেন। ২ সেপ্টেম্বর বিকালে সরেজমিনে দেখা যায়, তার চাষ করা জমির আনাচে-কানাচে গাছগুলো থোকায় থোকায় শিমে ভরে গেছে।

হাবিবুর রহমান জানান, তিনি প্রতি বছর বিভিন্ন জাতের সবজি চাষ করেন। এবারে তিনি বারি জাতের শিম চাষ করেছেন। প্রতি বছর শ্রাবণ মাসের শেষে অথবা ভাদ্র মাসের প্রথম দিকে ওই জমিতে শীতকালীন আগাম জাতের শিম লাগান তিনি। ভালো ফলনের জন্য গাছের যত্ন নিচ্ছেন বলে জানান। এছাড়াও এলাকার কৃষি অফিসের পরামর্শ নেন তিনি। এবার আবহাওয়া অনুকূলে থাকায় ক্ষেতজুড়ে শিম গাছে ফুল এসেছে এবং তিনি আশা করছেন কাঙ্ক্ষিত ফসল হবে।

খর্নিয়া ইউনিয়নের টিপনার শেখ জাহাঙ্গীর আলম ও খালেক গাজীও এই জাতের শিম লাগিয়েছেন। তারা জানান, শিম চাষে শ্রমিক খরচ, সুতা, কীটনাশক, পানি, সারসহ প্রতি বিঘা জমিতে ২০ থেকে ২৫ হাজার টাকা খরচ হয়েছে। তবে আবহাওয়া অনুকূলে থাকলে প্রতি বিঘা জমিতে এক লাখ টাকার বেশি বিক্রি করা সম্ভব।

একই গ্রামের শিম চাষী শিক্ষক শেখ মাহতাব হোসেন জানান, চলতি মৌসুমে লীজ ঘেরের আইলের জমিতে বারি-১ জাতের শিম চাষ করেছেন। ফুল ভালো দেখা যাচ্ছে এবং সঠিক পরিচর্যার মাধ্যমে সপ্তাহে দুইবার ৪ থেকে ৫ মণ করে শিম উত্তোলন করতে পারবেন। আগাম শিমের ভালো বাজারদর পাওয়ায় শিম চাষ করে তিনি এখন অনেক স্বাবলম্বী। বর্তমানে সব ধরনের সবজির বাজার দর অনেক ভালো। এমন অবস্থা চলমান থাকলে এবং আবহাওয়া ভালো থাকলে শিম চাষ করে আরও বেশি লাভ সম্ভব হবে বলে আশা করেন তিনি।

তার সাফল্য দেখে অনেকেই শিম চাষে আগ্রহী হচ্ছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনার উপপরিচালক কৃষিবিদ মোঃ নজরুল ইসলাম জানান, শিম চাষ বাংলাদেশে একটি বিপ্লব ঘটিয়েছে। এখন বছরজুড়ে কৃষকরা শিম চাষ করছেন। শিম বাংলাদেশের একটি প্রাচীন সবজি, ফলে কৃষকের কাছে এটি গুরুত্বপূর্ণ। দাম ভালো থাকায় কৃষকরা এতে অনেক লাভবান হচ্ছে। তিনি আরও বলেন, এলাকার উপ-সহকারী কৃষি কর্মকর্তার পরামর্শে ওইসব এলাকায় ব্যাপক সবজি চাষ হচ্ছে এবং কৃষকরা লাভবান হচ্ছেন। আগাম জাতের শিম এলাকার চাহিদা পূরণ করে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় পাঠানো হচ্ছে। এবার খুলনা জেলায় প্রায় ৫৪০ হেক্টর জমিতে শীতকালীন আগাম বিভিন্ন জাতের শিম চাষ হয়েছে।

ডুমুরিয়ার উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ইন্সাদ ইবনে আমিন বলেন, চলতি মৌসুমে অত্র উপজেলায় প্রায় ২৪০০ হেক্টর জমিতে সবজির আবাদ হয়েছে, যার মধ্যে প্রায় ৩১৫ হেক্টর জমিতে বিভিন্ন জাতের আগাম শিম আবাদ হয়েছে। বাজারে সবজির দাম ভালো পাওয়ায় আগাম সবজি চাষে ঝুঁকছেন বেশিরভাগ চাষী।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park