1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নড়াইলের কালিয়ায় বৃদ্ধকে রক্ষা করতে গিয়ে হামলার শিকার মেহেদি হাসান

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নড়াইল প্রতিনিধি:

নড়াইলের কালিয়ায় সন্ত্রাসীদের হাত থেকে এক বৃদ্ধ ভ্যানচালককে রক্ষা করতে গিয়ে হামলার শিকার হয়েছেন মেহেদি হাসান (২৮)। তিনি কালিয়া পৌর ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক ও পৌরসভার ৫নং ওয়ার্ডের চাদপুর গ্রামের মৃত তোতামিয়ার ছেলে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (৫ সেপ্টেম্বর) বেলা আনুমানিক ১২টার দিকে কালিয়া বাজার চৌরাস্তা মোড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মেহেদি হাসান বাজার শেষে বাড়ি ফেরার পথে দেখতে পান কয়েকজন যুবক এক বৃদ্ধ ভ্যানচালককে মারধর করছে। মানবিক কারণে তিনি এগিয়ে গিয়ে বৃদ্ধকে রক্ষা করার চেষ্টা করলে হামলাকারীরা ক্ষিপ্ত হয়ে তার ওপর চড়াও হয়। একপর্যায়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়, ফলে গুরুতর জখম হন।

আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থা গুরুতর হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, “ঘটনার তদন্ত চলছে। হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।” স্থানীয়রা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং দোষীদের দ্রুত শাস্তির দাবি জানিয়েছেন। বর্তমানে এলাকায় শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে পুলিশ বাড়তি সতর্কতা অবলম্বন করছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park