1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

লোহাগড়ায় সালমান হত্যা মামলার আসামি শিপন শেখ গ্রেফতার, অস্ত্র উদ্ধার

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মনির খান স্টাফ রিপোর্টার 

নড়াইলের লোহাগড়া উপজেলায় আলোচিত সালমান হত্যা মামলার এক আসামি শিপন শেখ (৩২) কে পুলিশ গ্রেফতার করেছে। এসময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো দেশীয় অস্ত্র ‘গুপ্তি’ও উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, নওয়াগ্রাম ইউনিয়নের মোঃ সৈয়দ ওমর আলীর ফসলি জমিতে সংঘটিত সালমান হত্যা মামলায় (লোহাগড়া থানার মামলা নং-০৮, তারিখ-১১ মে ২০২৫, ধারা-৩০২/২০১/৩৪) শিপন শেখকে শনিবার (৬ সেপ্টেম্বর) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নিজ বাড়ি চালিঘাট গ্রাম থেকে গ্রেফতার করা হয়।

এর আগে মামলার অপর আসামি নয়ন কাজী আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে শিপনের নাম প্রকাশ করে। পরে তাকে জিজ্ঞাসাবাদে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে এবং জানায় হত্যায় ব্যবহৃত অস্ত্রটি চালিঘাট গ্রামের ইলিয়াস শেখের পরিত্যক্ত গোয়ালঘরের খড়ের মধ্যে লুকানো আছে। পুলিশ রাতেই অভিযান চালিয়ে স্থানীয় স্বাক্ষীদের উপস্থিতিতে অস্ত্রটি উদ্ধার করে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত শিপন শেখ হত্যার ঘটনায় সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে। এছাড়া তার বিরুদ্ধে পূর্বেও লোহাগড়া থানায় (মামলা নং-১৩, তারিখ-১৬ মে ২০২০) হত্যা চেষ্টাসহ একাধিক ধারায় মামলা রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে শিপন শেখকে আদালতে প্রেরণ করা হবে বলে পুলিশ জানিয়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park