1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

দিঘলিয়ায় নৌবাহিনীর অভিযানে হত্যা মামলার আসামি গ্রেফতার

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

তেরখাদা প্রতিনিধি, খুলনা

খুলনার দিঘলিয়া উপজেলায় নৌবাহিনীর অভিযানে হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে সেনহাটী চন্দনী মহল এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

নৌবাহিনী জানায়, নিয়মিত টহল ও অপরাধ দমন কার্যক্রমের অংশ হিসেবে দিঘলিয়া থানার সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়। এ সময় থানায় এজাহারভুক্ত হত্যা মামলার আসামি আল আমিন মোল্লাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পরে তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দিঘলিয়া থানায় হস্তান্তর করা হয়।

স্থানীয় এলাকাবাসী নৌবাহিনীর এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে সন্তোষ প্রকাশ করেছে। নৌবাহিনী জানিয়েছে, সরকার নির্দেশিত আইন-শৃঙ্খলা রক্ষা, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ও সন্ত্রাস নির্মূলে নিয়মিত অভিযান ও টহল অব্যাহত থাকবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park