1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

খুলনা-সাতক্ষীরা মহাসড়কে মাছ ছেড়ে নিসচার প্রতীকী প্রতিবাদ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

খুলনা প্রতিনিধি:

বেহাল খুলনা-সাতক্ষীরা মহাসড়ক সংস্কারের দাবিতে মাছ ছেড়ে প্রতীকী প্রতিবাদ কর্মসূচি পালন করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনা মহানগর শাখা। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে জিরোপয়েন্ট সংলগ্ন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের খুলনা আঞ্চলিক কেন্দ্রের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিসিপ্লিনের অধ্যাপক ও মহানগর নিসচার উপদেষ্টা মো. সামিউল হক। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শেখ মো. নাসির উদ্দিন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মুন্না। প্রধান বক্তা ছিলেন খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাডভোকেট বাবুল হাওলাদার।

এ সময় বক্তারা বলেন, মাত্র পাঁচ বছর আগে ১৫০ কোটি টাকা ব্যয়ে নির্মিত খুলনা-সাতক্ষীরা মহাসড়ক এখন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের জন্য মরণফাঁদে পরিণত হয়েছে। জিরোপয়েন্ট থেকে চুকনগর পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটারের সড়কজুড়ে কোথাও গর্ত, কোথাও খানাখন্দ, কোথাও জলাবদ্ধতা—যা প্রতিদিন দুর্ঘটনা, যানবাহন উল্টে যাওয়া ও প্রাণহানির কারণ হচ্ছে। বক্তারা অভিযোগ করেন, তৎকালীন প্রভাবশালী ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মোজাহার এন্টারপ্রাইজ’ নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করে ২০২০ সালে প্রকল্প শেষ করে। ফলে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উদাসীনতায় আজ এ মহাসড়ক ভয়ংকর রূপ নিয়েছে।

তারা আরও বলেন, খুলনা-সাতক্ষীরা মহাসড়ক প্রতিদিন হাজার হাজার যাত্রী ও যানবাহনের জন্য দুর্ভোগ বয়ে আনছে। অথচ সমাধানের কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। বক্তারা স্থায়ী সংস্কার দাবি করে হুঁশিয়ারি দেন, দ্রুত উদ্যোগ না নিলে সওজ ভবন ঘেরাওসহ আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

কর্মসূচিতে আরও বক্তব্য দেন সাসটিভা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখ মোস্তাফিজুর রহমান, এনসিপি খুলনার প্রধান সংগঠক আহম্মদ হামীম রাহাত, আমরা বৃহত্তর খুলনাবাসীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সরদার আবু তাহের, ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দসহ নিসচা ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park