1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

শ্যামনগরে মিনি গার্মেন্টস: উপকূলীয় অঞ্চলে কর্মসংস্থানের নতুন দিগন্ত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

আল-হুদা মালী, শ্যামনগর প্রতিনিধি:

উপকূলীয় এলাকায় কর্মসংস্থানের সংকট নিরসনে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের নাসের আলী ব্রীজের পাশে চালু হয়েছে একটি মিনি গার্মেন্টস ফ্যাক্টরি। স্থানীয় ডাক্তার হুমায়ুন কবীর ও ইয়াছিন আলীর উদ্যোগে এবং সাধারণ মানুষের সহযোগিতায় গড়ে ওঠা এ গার্মেন্টসে প্রাথমিকভাবে ২৫ জন নারী-পুরুষ কাজের সুযোগ পেয়েছেন। উদ্যোক্তারা জানিয়েছেন, ধাপে ধাপে কর্মীর সংখ্যা ৪০০-তে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।

ডা. হুমায়ুন কবীর বলেন, “উপকূলীয় মানুষ যেন নিজ এলাকায় থেকেই সম্মানজনক জীবিকা অর্জন করতে পারে—সেই স্বপ্ন থেকেই এ উদ্যোগ। আপাতত আমরা জাল ব্যাগ ও প্লাস্টিকের বাজারের ব্যাগ তৈরি করছি এবং স্থানীয়ভাবে বিক্রি করছি। ভবিষ্যতে ঢাকা থেকে বিভিন্ন জিন্স প্যান্টের কাজ এনে কাটিং-সেলাই সম্পন্ন করে সরবরাহ করার পরিকল্পনা রয়েছে। তবে দক্ষ কর্মী গড়তে প্রশিক্ষিত ট্রেনারের জরুরি প্রয়োজন।”

স্থানীয়রা জানান, এ অঞ্চলের মানুষ বছরের ছয় মাস ইটভাটায় কাজ করে এবং বাকি সময় সুন্দরবনের ওপর নির্ভরশীল থাকে। কিন্তু ইটভাটায় হয়রানি ও কম মজুরি, আবার সুন্দরবন বন্ধ থাকায় কাজ হারানো—সব মিলিয়ে পরিবার চালানো কঠিন হয়ে পড়ে। ফলে অনেকেই ঋণের ফাঁদে পড়েন। এখন বাড়ির পাশে কাজের সুযোগ পেয়ে তারা স্বস্তি ও আশার আলো দেখছেন। জনপ্রতিনিধি ও এনজিও নেতারা বলেন, এই মিনি গার্মেন্টস শুধু কর্মসংস্থান নয়, বরং নারী ক্ষমতায়ন, দারিদ্র্য বিমোচন ও জলবায়ু-সংবেদনশীল এলাকায় টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ রনী খাতুন জানান, “আমরা বিভিন্ন দপ্তরের মাধ্যমে মহিলাদের প্রশিক্ষণ দিয়ে থাকি। এ প্রকল্পের কর্মীরাও আবেদন করলে সরকারি প্রশিক্ষণের আওতায় আসতে পারবেন।”

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park