
ওয়াহিদ মুরাদ, বিশেষ প্রতিনিধি
খুলনার দিঘলিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আ. ন. ম. মুরাদের মৃত্যুতে এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। তাকে স্মরণ করে ৭ সেপ্টেম্বর (রবিবার) বিকাল ৫টায় সেনহাটি স্কুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় শোকসভা ও দোয়া মাহফিল। রাজনৈতিক সহকর্মী, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় জনগণ ভিড় জমিয়ে প্রিয় এই নেতাকে স্মরণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিঘলিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এম সাইফুর রহমান মিন্টু। প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা মো. মনিরুজ্জামান মন্টু। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব শেখ আবু হোসেন বাবু এবং প্রধান আলোচক ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মনিরুল হক বাবুল। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন দিঘলিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. ওয়াহিদুজ্জামান রানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খান জুলফিকার আলী জুলু, শেখ আব্দুর রশিদ, আব্দুর রকিব মল্লিক, মো. আতাউর রহমান রুনু, শরীফ মোজাম্মেল হোসেন, মোল্যা বিল্লাল হোসেন, গাজী জাকির হোসেন, মোল্যা নাজমুল হক, মোল্যা মনিরুজ্জামান, শেখ মোসলেম উদ্দিন, খন্দকার ফারুক হোসেন, আবুল কালাম আজাদ, শহিদুল ইসলাম চৌধুরী, মোল্যা আবেদ হোসেনসহ উপজেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।
বিশেষ আলোচক ছিলেন খুলনা জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সেতারা সুলতানা, সাবেক ছাত্রনেতা মল্লিক কামরুল ইসলাম, মো. জহিরুল ইসলাম, মামুন রেজা অপু এবং গাজী মনিরুল ইসলাম।
বক্তারা স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, আ. ন. ম. মুরাদ ছিলেন শুধু একজন সংগঠকই নন, বরং এলাকার তরুণদের প্রেরণার উৎস। ছাত্র রাজনীতির মাধ্যমে তিনি তৃণমূলে সক্রিয় নেতৃত্ব গড়ে তুলেছিলেন এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডেও ছিলেন সমানভাবে নিবেদিত। তার মৃত্যুতে দিঘলিয়া হারিয়েছে এক নিবেদিতপ্রাণ নেতা আর স্থানীয় রাজনীতি হারিয়েছে এক স্বপ্নদ্রষ্টাকে। শেষে তার আত্মার মাগফিরাত কামনা করে অশ্রুসিক্ত দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।