1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার বড়দিয়া বাজারে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ইউএনওর, ১৬ ব্যবসায়ীকে সহায়তা ও জিওব্যাগ ফেলার নির্দেশ

নড়াইল-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলোচনায় অধ্যাপক বি এম নাগিব হোসেন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

চৌধুরী জুয়েল রানা, স্টাফ রিপোর্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নড়াইল-১ (কালিয়া উপজেলা ও সদর উপজেলার আংশিক) আসনে সংসদ সদস্য পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন বিএনপি ও জিয়া পরিষদের নেতা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক বি এম নাগিব হোসেন। তিনি নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতি থানার দক্ষিণ যোগানিয়া গ্রামের সন্তান।

অধ্যাপক বি এম নাগিব হোসেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রয়াত সদস্য, জাতীয়তাবাদী শ্রমিকদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক, প্রখ্যাত শ্রমিক নেতা এবং বাংলাদেশ ব্যাংকস এমপ্লয়িজ ফেডারেশন ও সোনালী ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি বি এম বাকির হোসেনের ছোট ভাই।

তিনি বলেন, অবহেলিত নড়াগাতি থানাকে পূর্ণাঙ্গ উপজেলায় উন্নীত করা, কালিয়ার বারইপাড়া ঘাটে ধীরগতির সেতু নির্মাণকাজ দ্রুত সমাপ্ত করা, কমিউনিটি ক্লিনিকগুলোতে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, কারিগরি শিক্ষার মাধ্যমে যুবকদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা, সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠন, অবকাঠামো ও বিদ্যুৎব্যবস্থার উন্নয়ন, শিক্ষাপ্রতিষ্ঠানকে আধুনিকীকরণ এবং প্রয়াত শ্রমিক নেতা বি এম বাকির হোসেনের অসমাপ্ত কাজ বাস্তবায়নই হবে তার অঙ্গীকার।

অধ্যাপক নাগিব হোসেন জানান, তিনি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ রক্ষা করে তাদের পাশে থেকেছেন। তৃণমূলে জনসমর্থনের ভিত্তিতেই তিনি বিএনপির ধানের শীষ প্রতীকে দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদী।

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে তিনি নড়াইল ও ঢাকায় ধারাবাহিক গণসংযোগ, লিফলেট বিতরণ এবং সভা-সমাবেশে সক্রিয় রয়েছেন। এ লক্ষ্যে তিনি স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রেখেছেন।

বিএনপির তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা জানিয়েছেন, দল যাকে মনোনয়ন দেবে, তাঁর হয়েই তারা কাজ করবেন। তবে স্থানীয়ভাবে অনেকে মনে করেন, অধ্যাপক বি এম নাগিব হোসেন একজন শিক্ষিত, সৎ, কর্তব্যপরায়ণ ও জনবান্ধব ব্যক্তি। তাঁর দূরদর্শী রাজনীতি, সহজ-সরল আচরণ এবং দায়িত্ববোধ ইতোমধ্যেই এলাকাবাসীর কাছে ব্যাপক গ্রহণযোগ্যতা তৈরি করেছে।

দক্ষিণ যোগানিয়া গ্রামের সন্তান অধ্যাপক বি এম নাগিব হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে বিএ (অনার্স) ও এমএ ডিগ্রি অর্জন করেন। ১৯৮৬ সালে ৮ম ব্যাচের বিসিএস (সাধারণ শিক্ষা ক্যাডার) উত্তীর্ণ হয়ে প্রভাষক হিসেবে সরকারি কলেজে যোগ দেন এবং পরবর্তীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে অধ্যাপক হিসেবে অবসর গ্রহণ করেন।

শিক্ষাজীবনে তিনি ১৯৭৯ সালে জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিষ্ঠাকালীন সময়ে সক্রিয় সদস্য হিসেবে রাজনীতিতে যুক্ত হন। ছাত্রদলে যোগদানের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯টি আবাসিক হল ও ২টি ছাত্রী হলে সংগঠনকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। একইসঙ্গে তিনি ছাত্রাবস্থায় এরশাদবিরোধী আন্দোলনেও সরব ভূমিকা পালন করেন।

শিক্ষকতা জীবনে নেপথ্যে থেকে তিনি ঢাকা কলেজ, গাজীপুর ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ ও জগন্নাথ কলেজে (বর্তমানে বিশ্ববিদ্যালয়) ছাত্রদলকে সংগঠিত করতে নিরলস সহযোগিতা করেছেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park