
মোঃ শহিদুল ইসলাম, বিশেষ প্রতিনিধি
আজ জ্যেষ্ঠ সাংবাদিক ও সকলের প্রিয় মুখ মইনুদ্দীন কাদেরী শওকতের জন্মদিন। দীর্ঘদিন ধরে সাংবাদিকতা ও সমাজসেবায় তাঁর নিষ্ঠা ও অবদান তাঁকে সহকর্মীদের কাছেই নয়, সাধারণ মানুষের মাঝেও প্রেরণার এক অনন্য প্রতীকে পরিণত করেছে।
সহকর্মীরা জানান, জীবনের প্রতিটি মুহূর্তে তিনি সত্য ও ন্যায়ের পক্ষে ছিলেন এবং সাংবাদিকতার চ্যালেঞ্জিং অঙ্গনে থেকেও মানুষের পাশে দাঁড়িয়েছেন। তাঁর সাহসী কলম, আন্তরিকতা ও ন্যায়নিষ্ঠ অবস্থান নতুন প্রজন্মের জন্য এক আলোকবর্তিকা।
একজন সহকর্মী মন্তব্য করেন, “শওকত ভাই শুধু একজন সাংবাদিক নন, তিনি আমাদের শক্তি ও অনুপ্রেরণার উৎস। তাঁকে নিয়ে লিখে শেষ করা যাবে না।”
এই বিশেষ দিনে সহকর্মী, পাঠক ও শুভানুধ্যায়ীরা তাঁকে শুভকামনা ও দোয়া জানিয়েছেন। সকলের অভিন্ন প্রার্থনা—তিনি যেন সুস্থ থাকেন, দীর্ঘায়ু হোন এবং আগামী দিনগুলোতেও সত্য ও ন্যায়ের পথে সমাজকে আলোকিত করে চলেন।