1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

লোহাগড়ার উলা গ্রামে দীর্ঘদিনের দ্বন্দ্ব নিরসনে শান্তি সমাবেশ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মো. আজিজুর বিশ্বাস, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের উলা গ্রামে দীর্ঘদিনের দ্বন্দ্ব ও সংঘাত মিটিয়ে শান্তি ও সম্প্রীতির ভিত্তিতে সহাবস্থান গড়ে তুলতে এক শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ বসে।

সমাবেশে বিবদমান উভয় পক্ষের মাতুব্বর, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং লোহাগড়া থানা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটু। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম।

এ সময় বক্তব্য দেন থানার ওসি (তদন্ত) অজিত কুমার রায়, নড়াইল পৌর বিএনপির সভাপতি তেলায়েত হোসেন বাবু, সাধারণ সম্পাদক খন্দকার ফসিয়ার রহমান, লোহাগড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক শ. ম. জামসেদ আহম্মেদ, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এস. এম. ফেরদৌস রহমান, কাজী মুরাদ হোসেন, লোহাগড়া পৌর বিএনপির সভাপতি মিলু শরীফ, সিনিয়র সহ-সভাপতি মোল্যা নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মশিয়ার রহমান সান্টু, পৌর বিএনপির দপ্তর সম্পাদক পলাশ খান, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক খান মাহমুদ আলম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইদ আলম শিপলু, সদস্য সচিব মো. ফিরোজ আহম্মেদ, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা লাক্সমি, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও কাশীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নায়েব আলী, কুবাদ খান, হোসেন, শ্রমিক দলের আহ্বায়ক আক্তার হোসেন মোল্লা এবং উপজেলা জামায়াতের আমীর হাদিউজ্জামান।

শান্তি সমাবেশ শেষে উভয় পক্ষ প্রকাশ্যে অঙ্গীকার করেন যে তারা অতীতের দ্বন্দ্ব-সংঘাত ভুলে শান্তিপূর্ণভাবে বসবাস করবেন এবং আদালতে চলমান মামলা-মোকদ্দমা স্ব-উদ্যোগে প্রত্যাহার করে নেবেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park