1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে স্টাডি কর্নার উদ্বোধন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শহিদুল্লাহ আল আজাদ, খুলনা 

খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে নতুন স্টাডি কর্নার উদ্বোধন করা হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) বাদ জোহর উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম ফিতা কেটে এর উদ্বোধন করেন।

উপাচার্য উদ্বোধনী বক্তব্যে বলেন, “মসজিদ শুধু ইবাদতের স্থান নয়, এটি জ্ঞানচর্চা ও আত্মশুদ্ধির কেন্দ্রও। মুসলমানদের হৃদয়ের প্রশান্তি ও চরিত্র গঠনে ধর্মীয় গ্রন্থ পাঠের ভূমিকা অপরিসীম। নতুন সংযোজিত এই স্টাডি কর্নারে ইসলামী দর্শন, কোরআন-হাদিসের ব্যাখ্যা ও নৈতিক মূল্যবোধভিত্তিক বই যুক্ত করা হবে, যা শিক্ষক-শিক্ষার্থীসহ সবার জন্য সহজলভ্য হবে।” তিনি আরও উল্লেখ করেন, বিশ্ববিদ্যালয় শুধু আধুনিক শিক্ষা নয়, নৈতিকতা ও মানবিক গুণাবলি বিকাশেও কাজ করছে। মসজিদভিত্তিক এই উদ্যোগ ক্যাম্পাসে আত্মিক প্রশান্তি ও জ্ঞানের আলো ছড়িয়ে দেবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. নাজমুস সাদাত, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি প্রফেসর শরিফ মোহাম্মদ খান, সহকারী ছাত্র বিষয়ক পরিচালক হাসান মাহমুদ, শারীরিক শিক্ষা চর্চা বিভাগের উপ-পরিচালক এস. এম. জাকির হোসেন, অফিসার্স কল্যাণ পরিষদের সভাপতি আবদুর রহমান ও সাধারণ সম্পাদক এস. এম. মোহাম্মদ আলীসহ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা। উদ্বোধনের পর দোয়া অনুষ্ঠিত হয়, যা পরিচালনা করেন মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি আবদুল কুদ্দুস।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park