1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

সিইসি’র আসন কর্তনের প্রতিবাদে রামপালে সর্বাত্মক অবরোধ, জনজীবন বিপর্যস্ত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

হারুন শেখ, বাগেরহাট জেলা প্রতিনিধি

বাগেরহাট-০৪ আসন বিলুপ্ত ও বাগেরহাট-০৩ আসন বিভাজনের প্রতিবাদে জেলাজুড়ে চলছে সর্বাত্মক হরতাল ও অবরোধ। সর্বদলীয় সংগ্রাম কমিটির ডাকা কর্মসূচির তৃতীয় দিনে বুধবার (১০ সেপ্টেম্বর) ভোর থেকেই জনজীবন স্থবির হয়ে পড়ে।

অবরোধের কারণে সড়ক ও নৌপথে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। ইপিজেড, শিল্প-কারখানা, শিক্ষা প্রতিষ্ঠান, হাটবাজার, দোকানপাট, খেয়া ও ফেরি পারাপার পুরোপুরি অচল। মোংলা বন্দর জেটির কার্যক্রম স্থগিত থাকায় খুলনা-মোংলা মহাসড়ক পথে বন্দরের পণ্য পরিবহনও বন্ধ হয়ে গেছে। সরকারি-বেসরকারি অফিস এবং শিক্ষাপ্রতিষ্ঠানও তালাবদ্ধ অবস্থায় রয়েছে।

আসন পুনর্বহালের দাবিতে ভোর ৫টা থেকেই রামপালসহ বিভিন্ন উপজেলার সড়ক-মহাসড়কে ব্যারিকেড বসিয়ে দেন আন্দোলনকারীরা। স্বতঃস্ফূর্তভাবে সাধারণ মানুষ, রাজনৈতিক দলের নেতা-কর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রাস্তায় নেমে আসেন। ফলে দূরপাল্লার বাসসহ কোনো যানবাহন ছেড়ে যায়নি, অভ্যন্তরীণ রুটেও যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। জরুরি প্রয়োজনে মানুষ ঘর থেকে বের হতে না পারায় চরম ভোগান্তিতে পড়েছে।

এ অবস্থায় সর্বস্তরের মানুষের মধ্যে ক্ষোভ আরও তীব্র আকার ধারণ করছে। তারা অভিযোগ করেছেন, সিইসি’র আসন কর্তন ও পুনর্বিন্যাস সিদ্ধান্তে বাগেরহাটবাসীর স্বার্থ ক্ষুণ্ণ করা হয়েছে। আন্দোলনকারীরা ঘোষণা দেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।

জেলা বিএনপির প্রধান সমন্বয়ক আ. সালাম সাংবাদিকদের বলেন, “যতদিন পর্যন্ত বাগেরহাটের চারটি আসন পুনর্বহাল না হবে, ততদিন সর্বাত্মক হরতাল-অবরোধসহ কঠোর কর্মসূচি চলতে থাকবে।”

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park