1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার বড়দিয়া বাজারে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ইউএনওর, ১৬ ব্যবসায়ীকে সহায়তা ও জিওব্যাগ ফেলার নির্দেশ

ডুমুরিয়ার বিল থেকে শ্রীমঙ্গলের বাজারে বর্ষাকালীন তরমুজ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া (খুলনা)

খুলনার ডুমুরিয়া উপজেলার নলঘোনা বিলে মাচা পদ্ধতিতে চাষ হওয়া বর্ষাকালীন তরমুজ এখন পৌঁছে যাচ্ছে মৌলভীবাজারের শ্রীমঙ্গল বাজারে। মিষ্টি ও সুস্বাদু হওয়ায় এবং ভালো দাম পাওয়ায় কৃষকরা এই অফসিজন তরমুজ চাষে ব্যাপক সাফল্য পাচ্ছেন। এতে কৃষকরা যেমন আর্থিকভাবে লাভবান হচ্ছেন, তেমনি দক্ষিণাঞ্চলের অর্থনীতিতেও নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, জমিতে পানি জমে থাকার কারণে কৃষকরা বিকল্প হিসেবে মাচা পদ্ধতিতে তরমুজ চাষ করছেন। মাছ চাষের পাশাপাশি ঘেরের আইলে তরমুজ ও শাকসবজি উৎপাদন করা হচ্ছে। এই আধুনিক কৃষি প্রযুক্তির ফলে প্রতিকূল পরিবেশেও কৃষকরা সফল হচ্ছেন।

ডুমুরিয়ার তরমুজ আকারে আকর্ষণীয়, ভেতরে লালচে ও মিষ্টি। একেকটির ওজন ৪ থেকে ৫ কেজি বা তার বেশি। নলঘোনা, রাজিবপুর দক্ষিণমহল, রাজাপুর, মৈখালী, ঘোনাবান্দা, উলা, তালতলা, লোহাইডাঙ্গা ও কাটাখালী এলাকার প্রায় ৪-৫ শত কৃষক এ মৌসুমে তরমুজ চাষ করেছেন। যদিও অতিবৃষ্টিতে ফলন কিছুটা কমেছে, তবুও বাজারে ভালো দাম পাওয়ায় প্রতি বিঘায় ২০ থেকে ২৫ হাজার টাকা লাভের আশা করছেন কৃষকেরা।

গত বৃহস্পতিবার রাজিবপুর দক্ষিণমহল তালতলা মোড়ে দেখা যায়, নলঘোনা বিলের তরমুজ ট্রাকে বোঝাই করে শ্রীমঙ্গলে পাঠানো হচ্ছে। কৃষক মো. ওসমান গনি জানান, তিনি আড়াই বিঘা জমিতে তরমুজ চাষ করেছেন। ৫৬০টি চারা রোপণ করে শুরুতে প্রতি কেজি ৫০-৫৫ টাকায় বিক্রি করলেও বর্তমানে ৩৬-৩৭ টাকায় বিক্রি হচ্ছে। কৃষক আবুল কালাম শেখ জানান, তিনি দুই একর জমিতে তরমুজ চাষ করেছেন, যার প্রতিটি তরমুজের ওজন গড়ে ৪ থেকে ৫ কেজি। তিনি ভালো লাভের আশা করছেন। তরমুজ ব্যবসায়ী নাজমুল গাজি ও হাফিজুর রহমান বলেন, “স্থানীয় বাজারের তুলনায় বাইরের বাজারে দাম কিছুটা বেশি। ট্রাক ভাড়া বেশি হলেও শ্রীমঙ্গলে তরমুজের চাহিদা ভালো।”

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইনসাদ ইবনে আমিন জানান, এ বছর ডুমুরিয়ায় ২৩০ হেক্টর জমিতে অফসিজন তরমুজ চাষ হয়েছে। প্রতি হেক্টরে উৎপাদন হয়েছে ৪০-৪৫ মেট্রিক টন। বিশেষ করে নলঘোনা, কুলবাড়িয়া, খুটোখালী, শোভনা, আটলিয়া, পাতিবুনিয়াসহ দক্ষিণ ডুমুরিয়ার বিলে ব্যাপক আকারে চাষ হয়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park