1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

ডুমুরিয়ায় জলাবদ্ধতা নিরসনে মতবিনিময় সভা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি:

ডুমুরিয়া উপজেলার শোলমারী স্লুইসগেট এলাকায় স্থায়ী জলাবদ্ধতা নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নবাগত খুলনা জেলা প্রশাসক মোঃ তৌফিকুল রহমান। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মাদ আল আমিন। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব, নদী-খাল দখল ও পলি জমে প্রবাহ ব্যাহত হওয়ায় ডুমুরিয়াসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন পোল্ডারে স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তিনি বলেন, “সমস্যার স্থায়ী সমাধানে সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের পাশাপাশি স্থানীয় জনগণকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।”

বিশেষ অতিথি ছিলেন পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আব্দুল মতিন, বিএডিসির নির্বাহী প্রকৌশলী মোঃ জামাল ফারুক, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল কুমার সেন ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ ইনসান ইবনে আমিন।

সভায় বক্তব্য রাখেন ওসি (তদন্ত) আছেক আলি, সাংবাদিক এস এম জাহাঙ্গীর আলম, জি এম আব্দুস সালাম, সুব্রত কুমার ফৌজদার, এম এ এরশাদ, সদর ইউনিয়নের চেয়ারম্যান গাজী হুমায়ূন কবির বুলু, চেয়ারম্যান সমারেশ মণ্ডল, সাবেক চেয়ারম্যান মোল্লা কবিরুল ইসলাম, ইউপি সদস্য লুৎফর রহমান, অধ্যাপক জি এম আমানুল্লাহ, রংপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান তরুণ কুমার সরকার, অ্যাড. আলমগীর কবিরসহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক ও সামাজিক ব্যক্তিত্বরা।

মতবিনিময় সভার আগে জেলা প্রশাসক শোলমারী স্লুইসগেট এলাকা পরিদর্শন করেন। পলি জমে দীর্ঘদিন ধরে স্লুইসগেট বন্ধ থাকায় ডাকাতিয়া বিলসহ ২৪টি ছোট-বড় বিলে পানি নিষ্কাশন ব্যাহত হচ্ছে এবং স্থায়ী জলাবদ্ধতা দেখা দিয়েছে। তিনি জলাবদ্ধতা নিরসনে উচ্চক্ষমতা সম্পন্ন পাম্প স্থাপন, নদী-খাল খনন ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। সঞ্চালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অপ্রতিম কুমার চক্রবর্তী।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park