1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

দিঘলিয়ায় নৌবাহিনীর অভিযানে চার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

ওয়াহিদ মুরাদ, বিশেষ প্রতিনিধি

খুলনার দিঘলিয়া উপজেলায় নৌবাহিনীর বিশেষ অভিযানে চারজন ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার গাজিরহাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বাংলাদেশ নৌবাহিনীর নেতৃত্বে পরিচালিত অভিযানে দিঘলিয়া থানা পুলিশও অংশ নেয়। এসময় নিজ নিজ বাড়ি থেকে মঞ্জু শিকদার, বেঞ্জির শিকদার, ফিরোজ সিকদার ও শামীম শেখকে গ্রেফতার করা হয়। পরে তাদের আইনগত প্রক্রিয়ার জন্য দিঘলিয়া থানায় হস্তান্তর করা হয়। স্থানীয় বাসিন্দারা নৌবাহিনীর এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।

বাংলাদেশ নৌবাহিনী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে দায়িত্বপ্রাপ্ত এলাকাগুলোতে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড দমনে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে অবৈধ অস্ত্র উদ্ধার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে টহল আরও জোরদার করা হবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park