1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার বড়দিয়া বাজারে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ইউএনওর, ১৬ ব্যবসায়ীকে সহায়তা ও জিওব্যাগ ফেলার নির্দেশ

সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে গৃহীত নিরাপত্তামূলক পুলিশি ব্যবস্থা সরেজমিন পরিদর্শন করেন কেএমপি কমিশনার

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
  • ৩৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

নড়াগাতীর সংবাদ ডেক্স

০৬ ডিসেম্বর বুধবার বিএনপি-জামায়াতসহ সমমনা রাজনৈতিক দল কর্তৃক ডাকা দেশব্যাপী চলমান অবরোধে খুলনা মহানগরী এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতিসহ সার্বিক নিরাপত্তামূলক পরিস্থিতি স্বাভাবিক রাখতে গৃহীত নিরাপত্তামূলক পুলিশি ব্যবস্থা সরেজমিনে তদারকি করেন কেএমপি’র পুলিশ কমিশনার জনাব মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম-সেবা মহোদয়।

বুধবার ভোর হতেই অন্যান্য দিনের মতই নগরীরবাসীর জীবনযাত্রার স্বাভাবিক কার্যক্রম শুরু হয়। খুলনা মহানগরীর বাস স্ট্যান্ড, রেল স্টেশন ও নৌ ঘাট থেকে সকল প্রকারের যান যথাসময়ে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায় এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছেড়ে আসা সকল ধরনের যান খুলনা মহানগরীতে এসে পৌঁছায়। স্কুল-কলেজ, অফিস-আদালতে গমনাগমন এবং ব্যবসা প্রতিষ্ঠানের চিত্র ছিল অন্যান্য দিনের স্বভাবিক। অনাকাঙ্খিত ঘটনা এড়াতে এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে খুলনা মেট্রোপলিটন পুলিশের তৎপরতা ছিল চোখে পড়ার মত। পুলিশ কমিশনার মহোদয়ের সরেজমিনে নিবিড় তদারকিতে নগরীর নিরাপত্তামূলক পুলিশি ব্যবস্থায় জীবনযাত্রার স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে পারায় সন্তোষ প্রকাশ করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ খুলনা মেট্রোপলিটন পুলিশের নিরাপত্তামূলক ব্যবস্থার প্রশংসা করেন।

কেএমপি’র পুলিশ কমিশনার মহেদয় এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সাথে নিয়ে মুজগুন্নী বাস স্ট্যান্ড, সোনাডাঙ্গা বাস টার্মিনাল, শিববাড়ি মোড়, খুলনা রেল স্টেশন, পাওয়ার হাউজ মোড় এবং ময়লাপোতাসহ শহরের বিভিন্ন অলি-গলি সরেজমিনে পরিদর্শন করেন এবং নিরাপত্তা ডিউটি পোস্ট গুলো তদারকি করেন। তিনি এ সময় যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহনের চালক-যাত্রী, পথচারী এবং ব্যবসায়ীদের সাথে কথা বলেন। সর্বোচ্চ সর্তক থেকে জনজীবন স্বাভাবিক রাখতে এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য সংশ্লিষ্ট সকলকে অন্তরিকভাবে দায়িত্ব পালনের দিকনির্দশনা প্রদান করেন। যেকোন দুর্ভোগ ও নাশকতা মোকাবেলায় এবং জনগণের জানমালের নিরাপত্তায় সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে খুলনা মেট্রোপলিটন পুলিশ গণমানুষের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park