1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নড়াইলে মুক্তিযোদ্ধা ও স্ত্রীকে পিটুনি ও টাকা ছিনতাই এর অভিযোগ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার ॥
নড়াইলের লোহাগড়ায় মুক্তিযোদ্ধা দম্পতির ওপর সন্ত্রাসীদের হামলা ও ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় চিহ্নিত সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে হামলা চালিয়ে দম্পতিকে আহত করে তাদের কাছ থেকে নগদ ৮২ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় আহত দম্পতি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। পরে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সোহাগড়া পৌরসভার গোপিনাথপুর গ্রামের নিস্তারের দোকান এলাকায়।

অভিযোগে জানা যায়, মুক্তিযোদ্ধা বাদশা শেখ ও তার স্ত্রী জাহানারা বেগম (৫০) নড়াইল মডার্ন হাসপাতালে ভর্তি থাকা অসুস্থ কন্যার চিকিৎসার জন্য নগদ টাকা সংগ্রহ করেন। রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটের দিকে তারা কালো ব্যাগে রাখা ৬২ হাজার টাকা নিয়ে বিকাশে পাঠানোর উদ্দেশ্যে লক্ষীপাশা চৌরাস্তার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে নিস্তারের দোকানের সামনে পৌঁছালে স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী মিজান মোল্যা (৩৫), শরিফুল মোল্যা (৩২), জাহান মোল্যা (২৫), রাতুল মোল্যা (২৫), রিফাত (২৩), আহাদসহ আরও ৫-৭ জন তাদের ঘিরে ধরে।

এসময় আহাদ হাতে থাকা রামদা ও রিফাত চাপাতি দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে। মুক্তিযোদ্ধা বাদশা শেখ চিৎকার করলে আহাদ লোহার রড দিয়ে তার ঘাড়ে আঘাত করে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে রাতুল ও রিফাত তার বুকের ওপর উঠে কিল-ঘুষি ও শ্বাসরোধের চেষ্টা চালায়। অন্যদিকে মিজান ব্যাগে থাকা নগদ ৮২ হাজার টাকা ছিনিয়ে নেয়।

প্রতিরোধের চেষ্টা করলে জাহানারা বেগমকেও সন্ত্রাসীরা হকিস্টিক দিয়ে মারধর করে গুরুতর আহত করে। পরে আসামিরা টাকা নিয়ে পালিয়ে যায়। ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা হামলাকারীদের চিনতে সক্ষম হয়। স্থানীয়রা আহত মুক্তিযোদ্ধা দম্পতিকে উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে ভর্তি করেন।

জাহানারা বেগম জানান, আসামিরা এলাকায় দীর্ঘদিন ধরে ছিনতাই, মাদক বিক্রি ও সন্ত্রাসী কার্যক্রমে জড়িত। তাদের নামে থানায় একাধিক মামলা রয়েছে। এরপরও তারা প্রকাশ্যে অস্ত্র নিয়ে ঘুরে বেড়ালেও প্রশাসনের কঠোর পদক্ষেপ দেখা যায় না। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park