1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

তেরখাদার বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২২ হাজার টাকা জরিমানা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২১ বার এই সংবাদটি পড়া হয়েছে

তেরখাদা প্রতিনিধি

তেরখাদা উপজেলার বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অনিয়মের অভিযোগে ২২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণার নেতৃত্বে কাটেঙ্গা বাজার, শেখপুরা বাজার ও হাড়িখালী এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, পেট্রোলিয়াম আইন, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারা ভঙ্গের অভিযোগে একাধিক দোকানিকে জরিমানা করা হয়। এ ছাড়া, বাজার এলাকায় আড্ডায় জড়ো হওয়া যুবকদের ইভটিজিং, মাদক ও জুয়া থেকে বিরত থাকার বিষয়ে সতর্ক ও সচেতন করা হয়।

অভিযান পরিচালনার সময় তেরখাদা থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত থেকে সহযোগিতা করেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park