1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার বড়দিয়া বাজারে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ইউএনওর, ১৬ ব্যবসায়ীকে সহায়তা ও জিওব্যাগ ফেলার নির্দেশ

ডুমুরিয়ায় চালের দাম কমলেও স্বস্তি ফেরেনি সবজি-পেঁয়াজে

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া (খুলনা)

খুলনার ডুমুরিয়ায় বাজারে কয়েক মাস পর চালের দাম সামান্য কমেছে। মূলত ভারত থেকে আমদানি বৃদ্ধির প্রভাব পড়েছে বলে বিক্রেতারা জানিয়েছেন। তবে চড়া সবজি, মাছ ও পেঁয়াজের দাম কিছুটা কমলেও স্বস্তিদায়ক পর্যায়ে আসেনি। এখনও বেশিরভাগ সবজি কিনতে হচ্ছে প্রতি কেজি ৬০ থেকে ৮০ টাকা, ব্রয়লার মুরগি, ডিম ও মুদি পণ্যের দাম আগের মতোই আছে।

বাজারে বিক্রেতারা জানান, নাজিরশাইল ও মোটা কয়েক পদের চালের দাম কমেছে। নাজিরশাইল প্রতি কেজি ৮৪–৮৬ টাকা, যা আগে ৯০–৯২ টাকা ছিল। মোটা পায়জাম ও স্বর্ণা জাতের চাল বিক্রি হচ্ছে ৫৬–৬০ টাকায়, কেজিপ্রতি ৪–৫ টাকা কমেছে। তবে জনপ্রিয় মিনিকেট চাল আগের মতো ৭৮–৮৫ টাকায় বিক্রি হচ্ছে। চুকনগর বাজারে প্রতি ২৫ কেজির বস্তার দাম নাজিরশাইলের ২২০০ টাকা থেকে কমে ২০০০ টাকায় এসেছে।

সবজির বাজারেও দাম কিছুটা কমলেও স্বস্তিদায়ক পর্যায়ে আসেনি। পটোল, ঢ্যাঁড়শ, ঝিঙা ৬০–৮০ টাকা, করলা, বেগুন, বরবটি, চিচিঙ্গা ৮০–১০০ টাকা। পেঁপে ৪০ এবং আলু ৩০ টাকায় বিক্রি হচ্ছে। পেঁয়াজের দাম সামান্য কমে ৬৫–৭০ টাকা হলেও পাড়া-মহল্লায় ৫ টাকা বেশি।

মাছের বাজারে চড়াভাব দেখা গেছে। চাষের মাছের সরবরাহ কিছুটা কম। নদীর মাছ ও ইলিশ, চিংড়ি দাম বাড়ছে। প্রতি ৭০০ গ্রামের ইলিশ ৪ হাজার টাকা, এক কেজির বেশি ইলিশ প্রতি পিস ২–৩ হাজার টাকা, ৪০০–৫০০ গ্রামের মাছ প্রতি কেজি ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। চাষের চিংড়ি ৭৫০–৮০০ এবং নদীর চিংড়ি ১০০০–১২০০ টাকায় বিক্রি হচ্ছে। কই, শিং, শোল, ট্যাংরা, পুঁটির দামও বাড়ছে। চাষের রুই, কাতলা ৩৫০–৪২০, তেলাপিয়া ২২০–২৬০ এবং পাঙ্গাশ ২০০–২৫০ টাকায় বিক্রি হচ্ছে। মুরগি ও ডিমের দাম অপরিবর্তিত। প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৭০–১৮০, সোনালি মুরগি ৩০০–৩২০ এবং ডিম প্রতি ডজন ১৩৫–১৪০ টাকায় বিক্রি হচ্ছে।

বাজারে পর্যবেক্ষণে দেখা গেছে, বছরের শুরুতে চালের দাম বাড়ার পর দীর্ঘ সময় চড়া ছিল। ভারত থেকে আমদানি বৃদ্ধির কারণে কিছুটা হ্রাস হলেও সবজি, মাছ ও মুদি পণ্যের দাম এখনও সাধারণ মানুষের জন্য চাপ সৃষ্টি করছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park