1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

দিঘলিয়ার স্টার জুট মিল কলোনীতে শিশু ধর্ষণ, ধামাচাপার অভিযোগ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

এস.এম. শামীম, দিঘলিয়া (খুলনা):

দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের চন্দনীমহল স্টার জুট মিল কলোনীতে শিশু ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত মিলের সিকিউরিটি গার্ড জহুরুল ইসলাম সুমন। ঘটনাটি ঘটে ২২ সেপ্টেম্বর সকালে কলোনির ১১ নম্বর জি-ব্লকে।

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন বন্ধ থাকা এই মিলের কলোনীতে থাকা সিকিউরিটি গার্ড এবং মিল কর্তৃপক্ষ বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। অভিযুক্ত সুমন এবং ভুক্তভোগী শিশুর বাবা মোক্তার হোসেন উভয়েই স্টার জুট মিলের সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত এবং একই কলোনির বাসিন্দা।

এ বিষয়ে সিকিউরিটি গার্ডদের অধিনায়ক রুহুল আমিন জানান, অভিযুক্ত সুমনের বিরুদ্ধে ব্যবস্থা হিসেবে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে বিস্তারিত তথ্য জানাতে তিনি অনিচ্ছা প্রকাশ করেন। সাংবাদিকদের উপস্থিতিতে তিনি ফোনে মিলের ডিজিএম আবুল কালাম আজাদকে অবহিত করলেও, আজাদের ব্যক্তিগত মোবাইলে যোগাযোগের চেষ্টা করলে তা রিসিভ করা হয়নি।

ভুক্তভোগী শিশুর পরিবারকে খুঁজতে গেলে তার বাবা মোক্তার হোসেনকে বাসায় পাওয়া যায়নি। ঘটনাটি নিয়ে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park