1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

রামপালের ১০ গ্রাম পরিচ্ছন্ন ও স্বাস্থসম্মত ঘোষণা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

হারুন শেখ, বাগেরহাট জেলা প্রতিনিধি

বাগেরহাটের রামপালে দুইটি ইউনিয়নের ১০টি গ্রামকে পরিচ্ছন্ন ও স্বাস্থসম্মত গ্রাম হিসেবে ঘোষণা করা হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুর ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি এই ঘোষণা দেন।

ওয়ার্ল্ড ভিশন রামপাল এরিয়া প্রোগ্রামের সহযোগিতা ও ওয়াস ইগনিশনের আয়োজনে পরিচ্ছন্ন ও স্বাস্থসম্মত গ্রাম হিসেবে ঘোষিত গ্রামগুলো হলো: বাঁশতলী রাজনগর ও হুড়কা ইউনিয়নের কাকড়াবুনিয়া, শ্রীফলতলা, গজগজিয়া, মালিডাঙ্গা, গাজীখালী, ছোট নবাবপুর, পূর্ব গিলাতলা, তালবুনিয়া, কালিকাপ্রসাদ এবং কালেখারবেড়।

উদ্যাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাক্তার সুকান্ত কুমার পাল, সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান, ওয়ার্ল্ড ভিশন রামপাল অফিসের কো-অর্ডিনেশন ও সিনিয়র ম্যানেজার লিটন মন্ডল, প্রেসক্লাব রামপালের সভাপতি এম. এ. সবুর রানা, হেল্থ ও নিউট্রিশন স্পেশালিস্ট সুবা তালফা, লাইভলিহুড স্পেশালিস্ট সৈয়দ ইস্তিয়াক এবং প্রেসক্লাব রামপালের অন্যান্য কর্মকর্তারা। এছাড়া বিভিন্ন গ্রাম ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেন।

উপস্থিত বক্তারা বলেন, এই ধরনের উদ্যোগ স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করবে এবং গ্রামীণ এলাকার জীবনযাত্রার মান উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park