
শহিদুল্লাহ্ আল আজাদ, স্টাফ রিপোর্টার
খুলনায় তারুণ্যের উৎসব উপলক্ষ্যে জাতীয় মহিলা সংস্থা আয়োজিত তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ প্রকল্পের প্রশিক্ষণপ্রাপ্ত প্রশিক্ষণার্থীদের মাঝে ভাতার চেক ও সনদপত্র বিতরণ, উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে খুলনা জেলা শিল্পকলা একাডিটোরিয়ামে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান। অনুষ্ঠানে সাতটি ট্রেড—ইভেন্ট ম্যানেজমেন্ট, বিউটিফিকেশন, ক্যাটারিং, ফ্যাশন ডিজাইন, বেবি কেয়ার, হাউজকিপিং ও বিজনেস ম্যানেজমেন্ট—এর ৮৫০ জন প্রশিক্ষণার্থীর মাঝে ৭৪ লাখ ১৭ হাজার দুইশত টাকার প্রশিক্ষণ ভাতার চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠান পরিচালনা করেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নূরুল হাই মোহাম্মদ আনাছ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থার জেলা নির্বাহী অফিসার নূর মোহাম্মদ।