1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

তেরখাদায় হিন্দু সম্প্রদায়ের সঙ্গে জামায়াতে ইসলামী উপজেলা শাখার মতবিনিময়

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

তেরখাদা প্রতিনিধি

তেরখাদা উপজেলার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী তেরখাদা উপজেলা শাখার উদ্যোগে সনাতন ধর্মালম্বী নেতাকর্মী, পূজা মন্দিরের সভাপতি ও সম্পাদকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামী-এর আমির মাওলানা সেখ হাফিজুর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা জেলা শাখার নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি মু. নাহিদ হাসান, পূজা উদযাপন পরিষদের নেতা নির্মল কুমার অধিকারী, আজগড়া ইউনিয়নের চেয়ারম্যান কৃষ্ণ মেনন রায়, এবং উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সংকর কুমার বালা। এছাড়া উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী তেরখাদা ইউনিয়ন সভাপতি আব্দুস সামাদ লিটন, মডেল মসজিদের ইমাম মাওলানা তোরাব আলী, সন্তোষ কুমার বিশ্বাস প্রমুখ।

প্রধান অতিথি অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম সভায় বলেন, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গা উৎসব সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য জামায়াতে ইসলামী তাদের পাশে থাকবে। তিনি আরো বলেন, আইন-শৃঙ্খলা বিঘ্নকারী যিনি হোক, তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে। পুজা চলাকালীন প্রতিটি পূজা মন্দিরে জামায়াতে ইসলামী নেতাকর্মীরা পাহারা দেবে বলে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park