1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

খুলনায় মেট্রোপলিটন কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষ দিবাকর বাওয়ালির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

খুলনা প্রতিনিধি

খুলনার মেট্রোপলিটন কলেজের সাময়িক বরখাস্তকৃত অধ্যক্ষ দিবাকর বাওয়ালির বিরুদ্ধে দুর্নীতি, নিয়োগ বাণিজ্য ও অর্থ আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে কলেজের গভর্নিং বডি (এডহক কমিটি)। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে খুলনা প্রেসক্লাবের হুমায়ূন কবীর মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। লিখিত বক্তব্য উপস্থাপন করেন গভর্নিং বডির সভাপতি মাসুদ পারভেজ।

লিখিত বক্তব্যে জানানো হয়, ২০২৪ সালের আগস্টে দিবাকর বাওয়ালি পরিবারসহ ভারতে চলে যান। অনুমতি ছাড়া দেশত্যাগ এবং কলেজে আর যোগদান না করার কারণে একই বছরের ২২ ডিসেম্বর তাকে সাময়িক বরখাস্ত করা হয়। বরখাস্তের আগে তিনি কলেজের সহকারী অধ্যাপককে অবৈধভাবে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দিয়ে যান।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, অধ্যক্ষ থাকাকালে তিনি কলেজের আয় ব্যাংকে জমা না করে আত্মসাত করেছেন। ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার কেন্দ্র ফি থেকে অন্তত এক লাখ টাকার বেশি আত্মসাতের অভিযোগ তোলা হয়। এছাড়া ২০১৮ সালে নিয়োগ বিজ্ঞপ্তির নামে অসংখ্য ব্যক্তির কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নেওয়ার তথ্য দেওয়া হয়, যার লিখিত প্রমাণ কলেজের এক শিক্ষকের কাছ থেকে পাওয়া গেছে।

গভর্নিং বডির দাবি, দিবাকর বাওয়ালি শিক্ষকদের ভয়ভীতি দেখিয়ে আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ তুলতেন এবং তা শোধ না করায় অনেক শিক্ষক-কর্মচারী মামলায় জড়িয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন। তদন্তে দেখা গেছে, তিনি অধ্যক্ষের কার্যালয় থেকে হাজিরা খাতা, বিল-ভাউচার, রেজুলেশন খাতাসহ গুরুত্বপূর্ণ নথি সরিয়ে নিয়েছেন। পাশাপাশি নগদ অর্থ, প্রজেক্টর, ল্যাপটপ, প্রিন্টারসহ মূল্যবান সরঞ্জামও নিয়ে গেছেন।

বক্তারা অভিযোগ করেন, বর্তমানে দিবাকর বাওয়ালি ভারতে বসে সহযোগীদের মাধ্যমে কলেজ ও এডহক কমিটির বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালাচ্ছেন। তিনি কলেজের সভাপতি ও শিক্ষকদের নামে একাধিক মামলা করেছেন। তাদের ভাষ্য, দিবাকর বাওয়ালি দীর্ঘদিন অধ্যক্ষ থাকার সময় ব্যাপক দুর্নীতি করেছেন এবং অবৈধ অর্থ বিদেশে পাচার করেছেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, বর্তমান কমিটি দায়িত্ব নেওয়ার পর কোনো নিয়োগ কার্যক্রম চালায়নি। বরং তারা কলেজে সুষ্ঠু শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে কাজ করছে।

সভাপতি মাসুদ পারভেজ সাংবাদিকদের উদ্দেশে বলেন, “দিবাকর বাওয়ালির অনিয়ম ও দুর্নীতির প্রমাণ আমাদের হাতে রয়েছে। আমরা চাই গণমাধ্যম অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে এই দুর্নীতিবাজের মুখোশ উন্মোচন করুক এবং কলেজে স্থিতিশীল পরিবেশ ফিরিয়ে আনতে সহায়তা করুক।”

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park