1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

টুঙ্গিপাড়ায় কুশলী ইউনিয়ন বিএনপির প্রচারণা ও লিফলেট বিতরণ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

গোপালগঞ্জ টুঙ্গিপাড়া প্রতিনিধি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টুঙ্গিপাড়ায় কুশলী ইউনিয়ন বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ ও প্রচারণা চালানো হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রাম থেকে খালেক বাজার পর্যন্ত সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের হাতে লিফলেট বিতরণ করেন স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় টুঙ্গিপাড়া উপজেলা যুবদলের সভাপতি মুক্তার মোল্লা, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, কুশলী ইউনিয়ন বিএনপির সভাপতি কদর শেখ ও সাধারণ সম্পাদক মোস্তফা কামাল চান মিয়া উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন কুশলী ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক আরিফ শেখ, দপ্তর সম্পাদক মঈনুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক জাকির শেখসহ অন্যান্য নেতাকর্মী।

কুশলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল চান মিয়া বলেন, “বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে এবং এস এম জিলানী ভাইয়ের পক্ষ থেকে আমরা প্রতিটি ঘরে ঘরে গিয়ে জনগণের কাছে শুভেচ্ছা পৌঁছে দিচ্ছি।”

কুশলী ইউনিয়ন বিএনপির সভাপতি কদর শেখ বলেন, “আমাদের এই কর্মসূচির মাধ্যমে জনগণের দুঃখ-দুর্দশা লাঘব হবে, সমাজ থেকে বৈষম্যের অবসান ঘটবে এবং দেশ একটি সুখী, সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রে পরিণত হবে। এটি কেবল রাজনৈতিক অঙ্গীকার নয়, বরং জনগণের স্বপ্ন পূরণের বাস্তব পরিকল্পনা।” তিনি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park