1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

যশোর বার্তার সাংবাদিককে হুমকির ঘটনায় নিন্দা–ক্ষোভে বিভিন্ন মহল

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া (খুলনা)

নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আক্তার মোল্লার বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পের টাকা আত্মসাতের তথ্য সংগ্রহ করায় দৈনিক যশোর বার্তা পত্রিকার নিজস্ব প্রতিবেদক ও মফস্বল সাংবাদিক ফোরামের অর্থ সম্পাদক মোল্লা অবায়দুর রহমানকে মোবাইলে প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনায় নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন বিভিন্ন মহল।

বিবৃতিতে তীব্র প্রতিবাদ জানিয়ে পত্রিকার প্রধান উপদেষ্টা মার্কিন প্রবাসী বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ও অর্থনীতিবিদ প্রফেসর ড. শওকত আলী, উপদেষ্টা অবসরপ্রাপ্ত সচিব রাশেদুল ইসলাম, প্রবীণ সাংবাদিক এম মুজাহিদ আলী, সম্পাদকমণ্ডলীর সভাপতি ও বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্টের মহাসচিব সাইফুল ইসলাম, প্রধান সম্পাদক দৈনিক অর্থনীতি কাগজের সাবেক সম্পাদক আলমগীর মতিন চৌধুরী, সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ শিহাব উদ্দীন, নির্বাহী সম্পাদক সহকারী অধ্যাপক ইয়াকুব আলী, সহকারী সম্পাদক শেখ ওয়ালিউর রহমান ও সহকারী সাহিত্য সম্পাদক এম হাসান মাহমুদসহ অনেকে হুমকির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন।

এছাড়া অনুরূপ বিবৃতি দেন দৈনিক যশোর বার্তার মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি সহকারী অধ্যাপক কে এম ইদ্রিস আলী, সিনিয়র সহ-সভাপতি শেখ মাহতাব হোসেন, সহ-সভাপতি আব্দুস সাত্তার কিনে, সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজাহিদ, সহ-সাধারণ সম্পাদক এস এম মিজানুর রহমান, দপ্তর সম্পাদক সোহেল রানা, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোল্লা মহব্বত আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুমন হোসাইন, তথ্য ও গবেষণা সম্পাদক মাহবুবুর রহমান, সাহিত্য সম্পাদক কবি সাইফুদ্দিন সাইফুল, ক্রীড়া সম্পাদক ওয়াহিদ হাসান, নির্বাহী সদস্য শাহানুর আলম, পলাশ হোসেন হৃদয়, তরিকুল ইসলাম, অধ্যক্ষ নওয়াব আলী, শরিফুল ইসলাম, হাফিজুর রহমান ও ইবাদুল ইসলাম।

যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহমেদ, সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম, ডিবিসি নিউজের যশোর জেলা প্রতিনিধি সাবিরুল ইসলাম রিটন, গ্লোবাল টিভির প্রতিনিধি ওবাইদুল ইসলাম অভি, দৈনিক প্রতিদিনের কণ্ঠর বার্তা সম্পাদক জহুরুল ইসলামসহ আরো অনেকে বিবৃতি দিয়ে এই ঘটনার তীব্র নিন্দা জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, দুর্নীতির সঙ্গে জড়িত ওই ইউপি সদস্যকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় সাংবাদিক সমাজ, সুশীল সমাজ ও সাধারণ জনগণকে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park