1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার বড়দিয়া বাজারে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ইউএনওর, ১৬ ব্যবসায়ীকে সহায়তা ও জিওব্যাগ ফেলার নির্দেশ

হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬

নড়াগাতীর সংবাদ ডেক্স
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
  • ৪৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

নড়াগাতীর সংবাদ ডেক্স

র‌্যাব-৬ ও র‌্যাব-০৮ এর একটি যৌথ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারে যে, গত ০৬ মে ২০১৬ বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজলোর দাসখালি গ্রামের মনির সরদারের বাগান থেকে ওবাইদুল শিকদার(৩০) এর মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

এসময় তার গলায় রক্তাক্ত জখমের চিহ্ন পাওয়া যায়। আসামীরা ওবায়দুলের ভ্যানটি ছিনতাই করতে তাকে গলা কেটে হত্যা করে লাশ ফেলে চলে যায়। এ ঘটনায় বাগেরহাট জেলার মোরেলগঞ্জ থানায় অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন ভিকটিম ওবায়দুলের পিতা জহর সিকদার। পরবর্তীতে বাগেরহাট জেলা ও দায়রা জজ গত ২৩ নভেম্বর ২০২৩ মামলার বিচারকার্য শেষে ঘটনার সত্যতা প্রমানিত হওয়ায় বিজ্ঞ আদালত ০২ জন আসামীকে যাবজ্জীবন সাজা প্রদান করেন। পরবর্তীতে র‌্যাব গোয়েন্দা তথ্যের মাধ্যমে উক্ত আসামীর অবস্থান নিশ্চিত করে।

এরই ধারাবাহিকতায় অদ্য ০৬ ডিসেম্বর ২০২৩ র‌্যাব-৬ এবং র‌্যাব-০৮ এর একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ২০১৬ সালের বাগেরহাটের চাঞ্চল্যকর ভ্যানচালক ওবায়দুল সিকদার হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী বাগেরহাটের ফকিরহাট থানাধীন কাটাখালী মোড় এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আভিযানিক দলটি বাগেরহাটের ফকিরহাট থানার কাটাখালী মোড় এলাকায় অভিযান পরিচালনা করে বাগেরহাট জেলার মোরেলগঞ্জ থানার মোহনপুর গ্রামের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী ইমরান শেখকে গ্রেফতার করে র‌্যাব। গ্রেফতারকৃত আসামীকে বাগেরহাট জেলার মোরেলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park