1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

কলোড়া ইউনিয়নে বিশ্বাস জাহাঙ্গীর আলমকে বিএনপি নেতা রবি বিশ্বাসের ফুলেল শুভেচ্ছা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

রাসেল মোল্লা, নড়াইল

নড়াইল-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলমের কলোড়া ইউনিয়ন আগমন উপলক্ষে বিএনপি নেতা রবিউল ইসলাম রবি বিশ্বাসের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ৮ নং কলোড়া ইউনিয়নে পথসভা উপলক্ষে স্থানীয় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

পথসভায় জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা ও গণতন্ত্রের সুরক্ষার জন্য বিএনপি আন্দোলন চালিয়ে যাচ্ছে। জনগণের পাশে থেকে তাদের আস্থা ও সমর্থন নিয়ে আসন্ন নির্বাচনে বিএনপি বিজয়ী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহবুব মুর্শেদ জাপল, নড়াইল সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ, থানা বিএনপির সহ-সভাপতি ও কলোড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবু বক্কার বিশ্বাসসহ জেলা ও ইউনিয়ন পর্যায়ের অসংখ্য নেতাকর্মী।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park