
নগরীতে আবাসিক হোটেলে রমজান মাসেও চলছে অসামাজিক কার্যকলাপ।
কেএমপি’র খুলনা সদর থানা পুলিশের অভিযানে আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকাকালীন সময়ে ৭ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।
কেএমপি’র খুলনা সদর থানা পুলিশের একটি টিম পুলিশ পরিদর্শক (তদন্ত) নিমাই চন্দ্র কুন্ডু এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ১৬ মার্চ খুলনা সদর থানাধীন ফেরীঘাট মোড়স্থ সবুজ বাংলা আবাসিক হোটেলের ভিতর অভিযান পরিচালনা করে পবিত্র রমজান মাসেও অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকাকালীন সবুজ বাংলা আবাসিক হোটেলের ম্যানেজার সহ ২ জন পুরুষ ও ৪ মহিলা সহ সর্বমোট ৭ জনকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।