1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

লোহাগড়ায় ‘চাঁদাবাজি’ অভিযোগে সংবাদ প্রকাশ, পৌর বিএনপি সভাপতির তীব্র প্রতিবাদ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মনির খান স্টাফ রিপোর্টার 

লোহাগড়া পৌর বিএনপি সভাপতি ও সাবেক কাউন্সিলর মোঃ মিলু শরীফ তাঁর নামে প্রকাশিত একটি সংবাদকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন।

গত ৩০ সেপ্টেম্বর অনলাইন পত্রিকা বাংলাদেশ সংবাদ প্রতিদিন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘লোহাগড়ায় আলামুন্সীর মোড়ে মাছের আড়তে নিরব চাঁদাবাজী’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে তাঁর নাম জড়ানোয় তীব্র ক্ষোভ প্রকাশ করে তিনি প্রতিবাদ জানিয়েছেন।

মোঃ মিলু শরীফ বলেন, লোহাগড়া পৌর কর্তৃপক্ষ মাছের আড়তটি রাবু শরীফ নামের এক ব্যক্তির কাছে ইজারা দিয়েছে। বাজার পরিচালনা ও আর্থিক লেনদেনের সঙ্গে তাঁর কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই। কিন্তু একটি কুচক্রী মহল তাঁর রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এবং জনমনে বিভ্রান্তি ছড়াতে সাংবাদিকদের কাছে মিথ্যা তথ্য সরবরাহ করেছে। এরই ভিত্তিতে ওই সংবাদ পরিবেশিত হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও কল্পনাপ্রসূত।

তিনি অভিযোগ করেন, পতিত স্বৈরশাসকের দোসররা পরিকল্পিতভাবে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এর মাধ্যমে শুধু তাঁকে নয়, বিএনপির স্থানীয় সাংগঠনিক কার্যক্রমকেও প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে।

প্রতিবাদ বার্তায় তিনি বলেন, “আমার দীর্ঘদিনের গড়ে ওঠা রাজনৈতিক ভাবমূর্তি ও সামাজিক সুনাম ক্ষুণ্ন করার জন্যই এই মিথ্যা সংবাদ পরিবেশিত হয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park