1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির দ্বি-বার্ষিক নির্বাচনে মনোনয়নপত্র জমা সম্পন্ন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

খুলনার পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির দ্বি-বার্ষিক নির্বাচন–২০২৫ উপলক্ষে মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদান সম্পন্ন হয়েছে। আগামী ৬ অক্টোবর (সোমবার) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

বুধবার সকালে পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে মনোনয়নপত্র প্রদান ও গ্রহণ কার্যক্রম সম্পন্ন হয়। প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র সাংবাদিক জিএম মিজানুর রহমান মিজান, নির্বাচন কমিশনার মাজহারুল ইসলাম মিথুন ও জহুরুল হক এ প্রক্রিয়া পরিচালনা করেন।

৬টি পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিয়েছেন। সভাপতি পদে শেখ সেকেন্দার আলী, সহ-সভাপতি পদে মোঃ আসাদুল ইসলাম আসাদ, সাধারণ সম্পাদক পদে মোঃ ফসিয়ার রহমান, যুগ্ম সম্পাদক পদে মোঃ জিয়াউদ্দিন নায়েব, ক্যাশিয়ার পদে মোঃ ফিরোজ আহমেদ এবং দপ্তর সম্পাদক পদে মোঃ মানছুর রহমান জাহিদ মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার এসব মনোনয়ন যাচাই-বাছাই করা হবে।

মনোনয়নপত্র জমাদানের প্রথম দিনটি ছিল উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ। প্রার্থীরা সমর্থকদের সঙ্গে উপস্থিত হয়ে গণতান্ত্রিক চর্চার প্রতি অঙ্গীকার ব্যক্ত করেন। নির্বাচন কমিশন জানিয়েছে, নির্ধারিত তারিখে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণের জন্য সব প্রস্তুতি নেওয়া হচ্ছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park