1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

বাগেরহাটে প্রতিপক্ষের হামলায় সাংবাদিক হায়াত উদ্দিন নিহত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ১৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক 

বাগেরহাটে প্রতিপক্ষের হামলায় দৈনিক ভোরের চেতনা পত্রিকার সাংবাদিক এস এম হায়াত উদ্দিন (৪২) নিহত হয়েছেন। শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যা ৮টার দিকে সদর উপজেলার হাড়িখালী এলাকায় এই নৃশংস ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হায়াত উদ্দিন বাড়ি ফেরার পথে হাড়িখালী সিদ্দিকের চায়ের দোকানের সামনে একদল সশস্ত্র দুর্বৃত্তের আক্রমণের শিকার হন। তারা দেশীয় অস্ত্র দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি কোপ দেন এবং রক্তাক্ত অবস্থায় রাস্তার ওপর ফেলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত এস এম হায়াত উদ্দিন বাগেরহাট সদর উপজেলার হাড়িখালী গ্রামের মৃত মোঃ নিজাম উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে দৈনিক ভোরের চেতনা পত্রিকার বাগেরহাট স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-উল-হাসান জানিয়েছেন, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জের এ হত্যাকাণ্ড ঘটতে পারে।” সাংবাদিক সমাজ, মানবাধিকার সংগঠন ও এলাকাবাসী দ্রুত হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park