1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি প্রচারে মহিলা দলের কর্মীসভা ও গণসংযোগ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

কক্সবাজার প্রতিনিধি: কামরুন তানিয়া

শনিবার বিকালে কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের উত্তর শাখা ওয়ার্ড-০৭-এ বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে এক ব্যতিক্রমী কর্মীসভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। সভার মূল উদ্দেশ্য ছিল ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি প্রচারণা ও ‘ধানের শীষ’ প্রতীকের পক্ষে জনমত গঠন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা দলের সভাপতি আইরিন মাহমুদ, প্রধান বক্তা ছিলেন জান্নাতুল বকেয়া সোনিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপালং ইউনিয়নের মহিলা দলের সভাপতি কামরুন নেছা তানিয়া, উপজেলা বিএনপির সহ-ধর্মবিষয়ক সম্পাদক বাবু সেন বড়ুয়া অচিন্ত্য, উপজেলা কৃষক দলের আহবায়ক মনির আহমদ চৌধুরী, হলদিয়া পালং ইউনিয়ন উত্তর শাখা কৃষকদলের আহবায়ক আবুল আজম চৌধুরী, ০৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আমির মোহম্মদ আমির। এছাড়া দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ব্যাপক উপস্থিতি ছিলেন।

মহিলা দলের সভাপতি আইরিন মাহমুদ তাঁর বক্তব্যে বলেন, “জাতীয়তাবাদী দল দীর্ঘদিন ধরে সুসংগঠিত কর্মকাণ্ডের মাধ্যমে দেশের উন্নয়নের দিশা প্রদর্শন করেছে। আসন্ন নির্বাচনে ‘ধানের শীষ’ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে জেতাতে হলে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা ছাত্রীদের জন্য উপবৃত্তি, বিধবা ভাতা, বয়োবৃদ্ধ ভাতা সহ নারীর কল্যাণে উল্লেখযোগ্য কাজ করেছি, যা আজও চলমান।”

রাজাপালং ইউনিয়নের মহিলা দলের সভাপতি কামরুন নেছা তানিয়া বলেন, “ধর্ম ও বর্ণ নির্বিশেষে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি দেশের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ। আমরা গ্রামে-গ্রামে গিয়ে এই কর্মসূচি প্রচার করে যাচ্ছি এবং ধানের শীষের পক্ষে মানুষের মধ্যে একাত্মতা গড়ে তুলছি।”

এসময় সাধারণ মানুষ রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচিকে ইতিবাচকভাবে স্বাগত জানান এবং ধানের শীষ প্রতীকের প্রতি তাদের সমর্থন প্রকাশ করেন। সভায় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ শতাধিক নারী ও পুরুষ অংশগ্রহণকারী।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park