1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নড়াইলে কর্মরত সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ১৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মনির খান, নড়াইল 

নড়াইল জেলায় কর্মরত সাংবাদিকদের সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে সাংবাদিকদের মিলনমেলা। শনিবার (১১ অক্টোবর) দুপুরে শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকার শেখ রিজেন্সি গেস্ট হাউসে এ আয়োজন হয়।

অনুষ্ঠানে নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুর রশিদ লাভলু, সহসভাপতি অ্যাডভোকেট মো. আজিজুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু, প্রেসক্লাবের সহসভাপতি সুলতান মাহমুদ, দপ্তর সম্পাদক নুর নবী সামদানী, সিনিয়র সাংবাদিক রূপক মুখার্জি, সাংবাদিক এম মুনির চৌধুরী, রইচ উদ্দিন টিপু, খায়রুল ইসলাম, রেজাউল করিম, লোহাগড়া প্রেসক্লাবের আহ্বায়ক সেলিম জাহাঙ্গীর, মাহফুজুল ইসলাম মুন্নুসহ জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতা করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার ইজাজুল হাসান বাবু। মিলনমেলায় সাংবাদিকরা পারস্পরিক মতবিনিময় করেন এবং নড়াইলের গণমাধ্যম অঙ্গনকে আরও ঐক্যবদ্ধ ও সক্রিয় করার আহ্বান জানান।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park