
উজ্জ্বল রায়, নড়াইল
আসন্ন জাতীয় নির্বাচনে দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের লক্ষ্যে নড়াইলে পুলিশ সদস্যদের তিন দিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেছেন পুলিশ সুপার মো. রবিউল ইসলাম।
শনিবার নড়াইল পুলিশ লাইন্সে কনস্টেবল থেকে ইন্সপেক্টর পদমর্যাদার কর্মকর্তাদের অংশগ্রহণে প্রশিক্ষণ কোর্সের (২য় ব্যাচ) উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার রবিউল ইসলাম বলেন, “নির্বাচনকালীন আইন–শৃঙ্খলা নিয়ন্ত্রণ, ভোটাধিকার সুরক্ষা ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের ক্ষেত্রে এই প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নূর-ই আলম সিদ্দিকীসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা।