1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

শিক্ষকদের দক্ষতা উন্নয়ন ছাড়া শিক্ষার মানোন্নয়ন সম্ভব নয় — ড. সেলিম রেজা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১০৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক 

চট্টগ্রামের হাটহাজারীতে অনুষ্ঠিত হলো কিন্ডারগার্টেন এডুকেশন অ্যাসোসিয়েশন (কেয়া) আয়োজিত ‘কেয়া গোল্ড মেডেল বৃত্তি পরীক্ষা–২০২৪’ এর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান অনুষ্ঠান। অনুষ্ঠানটি হাটহাজারী পৌরসভার হোটেল আল-জামান অডিটোরিয়ামে সকালেই শুরু হয়।

প্রধান অতিথি, হাটহাজারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ড. সেলিম রেজা অনুষ্ঠানে বলেন, “সরকারের পাশাপাশি কিন্ডারগার্টেন সেক্টর সারাদেশে প্রাথমিক শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে এই সেক্টরের শিক্ষকদের নিয়মিত প্রশিক্ষণের অভাবে শিক্ষার মান স্থবির রয়েছে। শিক্ষার গুণগত মান উন্নয়নে কিন্ডারগার্টেন শিক্ষকদের প্রশিক্ষণ নিশ্চিত করা এখন সময়ের দাবি।”

অন্যদিকে কেয়া’র পরীক্ষা নিয়ন্ত্রক ও সাবেক চেয়ারম্যান প্রফেসর ছৈয়দ হাফেজ আহমদ বলেন, “বৈষম্যবিরোধী নীতির কথা বলা হলেও কিন্ডারগার্টেন সেক্টর নানা বৈষম্যের শিকার। সরকারি বিদ্যালয়ের শিক্ষকরা নিয়মিত প্রশিক্ষণ ও বৃত্তি সুবিধা পান, কিন্ডারগার্টেন শিক্ষকরা বঞ্চিত। এমনকি সরকারি বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ নেই— যা শিক্ষা ক্ষেত্রে সমঅধিকারবিরোধী।” উদ্বোধন করেন কেয়া’র সিনিয়র ভাইস-চেয়ারম্যান ও সাবেক মহাসচিব এম. নজরুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ ছৈয়দুল আজাদ, মুহাম্মদ বোরহান উদ্দিন, অধ্যক্ষ সাজ্জাদুল করিম খান ও অধ্যক্ষ শফিউল আলম।

অডিটোরিয়ামে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। শেষ পর্বে ট্যালেন্টপুল, এ-গ্রেড ও জেনারেল গ্রেডপ্রাপ্ত শতাধিক শিক্ষার্থীর হাতে সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়। বক্তারা আরও জোর দিয়ে বলেন, “শিক্ষার মূল চালিকাশক্তি হলো শিক্ষক। তাই কিন্ডারগার্টেন শিক্ষকদের প্রশিক্ষণ, স্বীকৃতি ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত না করলে শিক্ষার মানোন্নয়ন সম্ভব নয়।”

আয়োজকরা জানিয়েছেন, আগামী ২০২৫ সালের ‘কেয়া গোল্ড মেডেল বৃত্তি পরীক্ষা’ ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। প্রাক-প্রাথমিক থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা এতে অংশ নিতে পারবেন। আগ্রহীরা কেয়া অফিস বা সদস্যভুক্ত স্কুলের প্রধান শিক্ষকের কাছ থেকে সিলেবাস ও ফরম সংগ্রহ করতে পারবেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park