1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নড়াইলের লোহাগড়ায় রেললাইনের পাশে অজ্ঞাত যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১০০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি:

নড়াইলের লোহাগড়া উপজেলায় রেললাইনের পাশে এক অজ্ঞাত যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১২ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার লোহাগড়া ইউনিয়নের কালনা-কামঠানা এলাকায় বেনাপোল-ঢাকা রেললাইনের পাশে মরদেহটি দেখতে পান স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলের দিকে এক যুবককে রেললাইনে বসে থাকতে দেখা যায়। কিছুক্ষণ পর বেনাপোল থেকে ঢাকাগামী একটি ট্রেন ওই স্থান অতিক্রম করে। পরে স্থানীয়রা রেললাইনের পাশে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। নিহতের বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর বলে ধারণা করা হচ্ছে। তার গায়ে ছিল নীল রঙের টি-শার্ট এবং পরনে জিন্সের প্যান্ট। এ ঘটনায় আত্মহত্যা নাকি দুর্ঘটনা—তা এখনও নিশ্চিত নয়।

লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় জানান, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি হেফাজতে নিয়েছে। যেহেতু ঘটনাস্থলটি রেলওয়ের অধিক্ষেত্রের মধ্যে, তাই যশোর রেলওয়ে পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। তারা পরবর্তী আইনি ব্যবস্থা নেবে।”

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park