
নিজস্ব প্রতিবেদক
অভিযোগ—সংগঠনের নীতিমালা ভঙ্গ ও অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততায় সাউথ এশিয়ান ক্রাইম ওয়াচ সোসাইটি বাংলাদেশ তাদের চট্টগ্রাম বিভাগীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মুন্নাকে সংগঠন থেকে বহিষ্কার করেছে। সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব শাহজামাল (রাজ) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মো. মুন্না (পিতা—মো. বাবুল), যিনি দক্ষিণ হালিশহর নারিকেলতলা এস. আলম বি. আলম গলির শেষ প্রান্ত, সিডিএ বালুর মাঠ প্রাঙ্গণ, রহমান ম্যানশনে বসবাস করেন, তিনি সংগঠনের গঠনতন্ত্র ও নীতিমালার পরিপন্থী কাজ করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়, তিনি অপরাধ ও দুর্নীতিমূলক কর্মকাণ্ডে জড়িত থেকে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন।
এ কারণে সংস্থার সংবিধানের ধারা–০৬ এর (খ) ও (গ) অনুযায়ী ১২ অক্টোবর ২০২৫ তারিখ থেকে তাকে সাউথ এশিয়ান ক্রাইম ওয়াচ সোসাইটি থেকে বহিষ্কার করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বহিষ্কৃত হওয়ার পর থেকে তিনি সংগঠনের কোনো কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না।
সংস্থার সদস্য–সচিব সোনিয়া আক্তার মুন্নি ও মহাসচিব শাহজামাল (রাজ) স্বাক্ষরিত এই চিঠির অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন উপদেষ্টা, মহাপুলিশ পরিদর্শক (আইজিপি), র্যাবের মহাপরিচালক, ডিআইজি চট্টগ্রাম রেঞ্জ, জেলা প্রশাসক ও পুলিশ কমিশনার চট্টগ্রামসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, সাউথ এশিয়ান ক্রাইম ওয়াচ সোসাইটি একটি অপরাধ পর্যবেক্ষণ ও মানবাধিকার সংস্থা, যার নির্বাহী কার্যালয় খুলনা শহরের কে.সি.সি. সুপার মার্কেটে এবং কেন্দ্রীয় কার্যালয় ঢাকা নয়াপল্টনে অবস্থিত।