1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

খুলনায় ওএমএস ডিলারের কাছে চাঁদা দাবির অভিযোগে আটক দুই

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ১২০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

নিজস্ব প্রতিবেদক 

খুলনার খালিশপুরে ওএমএস পণ্য বিক্রেতার কাছে চাঁদা দাবির অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সাবেক নেতাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে নগরীর খালিশপুর বাস্তুহারা মোড়ে স্থানীয়রা তাদের ধরে পুলিশের হাতে তুলে দেয়।

আটক ব্যক্তিরা হলেন সংগঠনটির সাবেক যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান ও সাবেক যুগ্ম সদস্য সচিব সৈয়দ আব্দুল্লাহ সিকি। পুলিশ জানায়, তারা বাস্তুহারা মোড়ে এক ডিলারের কাছে ওএমএস পণ্য বিক্রির সময় চাঁদা দাবি করেন। স্থানীয় লোকজন ঘটনাটি দেখে দুজনকে আটক করে পুলিশে খবর দেন। পরে খালিশপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক সৈয়দ আব্দুল্লাহ সিকি নগরীর বাগমারা এলাকার মুরাদ আলীর ছেলে এবং আশিকুর রহমান একই এলাকার আজমলের ছেলে।

খালিশপুর থানার ওসি (তদন্ত) মো. মুরাদ হোসেন মিলন বলেন, “একজন ডিলার ওএমএস পণ্য বিক্রি করছিলেন। এ সময় ওই দুই যুবক চাঁদা দাবি করলে স্থানীয়রা তাদের ধরে ফেলে। আমরা খবর পেয়ে তাদের থানায় নিয়ে এসেছি। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ওএমএস বা ওপেন মার্কেট সেল কর্মসূচির মাধ্যমে সরকারের পক্ষ থেকে সাধারণ মানুষের জন্য কম দামে চাল, আটা ও অন্যান্য নিত্যপণ্য বিক্রি করা হয়। খুলনা মহানগরীর বিভিন্ন এলাকায় প্রতিদিন এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park